Movement

Midnapore: নিয়োগ হওয়া শিক্ষকরা উপযুক্ত নন! যোগ্য শিক্ষক নিয়োগের দাবিতে উত্তাল পশ্চিম মেদিনীপুর, রাজ্য সড়ক অবরোধে আটকে আছেন হাজার হাজার মানুষ

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৫ ফেব্রুয়ারি: নিয়োগ হওয়া শিক্ষকরা উপযুক্ত নন! যোগ্য শিক্ষক নিয়োগের দাবিতে উত্তাল পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। রাজ্য সড়ক অবরোধের ফলে, আজ‌ (মঙ্গলবার) সন্ধ্যা ৬ টা ৪৫ অবধি আটকে আছেন হাজার হাজার মানুষ! চরম ভোগান্তি ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কে। প্রসঙ্গত, ঘাটাল মহকুমার প্রাথমিক বিদ্যালয়গুলিতে অলচিকি ভাষায় শিক্ষাদানের দাবি ছিল দীর্ঘদিনের। আদিবাসীদের সেই দাবি মেনে, মহকুমার ১৪-টি প্রাথমিক বিদ্যালয়ে অলচিকি ভাষার শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার এবং পরবর্তী সময়ে সেই শিক্ষক নিয়োগ করাও হয়। কিন্তু, আদিবাসী সংগঠনের তরফে দাবি করা হয়েছে যে, অলচিকি ভাষায় শিক্ষাদানের জন্য যেসকল শিক্ষকদের নিয়োগ করা হয়েছে, তাঁরা অলচিকি ভাষায় শিক্ষাদানের উপযুক্ত নয়! অবিলম্বে যোগ্য শিক্ষক নিয়োগের দাবি জানিয়ে, মঙ্গলবার ভারত জাকাত মাজি পারগানা মহলের পক্ষ থেকে মহাকুমা শাসকের কার্যালয় ঘেরাও করা হয়। বিক্ষোভ শুরু করেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ।

চলছে বিক্ষোভ:

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন):

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

এরপর, প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন ভারত জাকাত মাজি পরগণা মহলের প্রতিনিধিরা। দীর্ঘক্ষণ আলোচনার পরেও কোন সমাধানসূত্র বেরিয়ে না আসায়, বিদ্যাসাগর সেতুর উপর ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়ক অবরোধ শুরু করেন ভারত জাকাত মাঝি পরগনা মহলের কর্মীরা। ভারত জাকাত মাজি পরগণা মহলের পক্ষ থেকে জানানো হয়েছে, যথাযথ প্রতিশ্রুতি না মেলা পর্যন্ত রাস্তা অবরোধ চলবে। এদিকে, দীর্ঘক্ষণ অবরোধের জেরে অবরুদ্ধ হয়ে পড়েছে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক। অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে সন্ধ্যা অবধি। এখনও (সন্ধ্যা ৭ টা) চলছে অবরোধ! হাজার হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। অবরোধ ঘিরে যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী প্রচার) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago