Movement

Primary TET: ‘দিদি কথা রাখুন, নাহলে এভাবেই মৃত্যুবরণ করব’! প্রমিস ডে-তে মেদিনীপুরে অভিনব আন্দোলন TET পাস নট ইনক্লুডেডদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ জানুয়ারি: সামনেই ‘ভ্যালেন্টাইনস ডে’ (Valentine’s Day) বা ভালোবাসার দিন। তার আগে চলছে ভ্যালেন্টাইনস সপ্তাহ (Valentine’s Week)। সেই হিসেবে আজকের দিনটি পাশ্চাত্য দেশে ‘প্রমিস ডে’ হিসেবে পালন করা হয়। এখন এ দেশেও হচ্ছে। কিন্তু, ক্ষুধার রাজ্যে তো ‘পূর্ণিমা’র চাঁদকেও ঝলসানো রুটি হয়। সেখানে এই প্রেম-ভালোবাসা তো নেহাতই বিলাসিতা মাত্র! ২০১৪ প্রাইমারি টেট (Primary TET) পাস ‘নট ইনক্লুডেড’ (Not Included) প্রায় ৭-৮ হাজার চাকরি প্রার্থীর কাছে অবস্থাটা ঠিক সেরকমই। তাঁদের পৃথিবী এখন ‘গদ্যময়’, চারিপাশে ধু ধু অন্ধকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে কথা দিয়েও ‘কথা রাখেননি’!

দিদি কথা রাখুন :

তাই, তাঁদের কাছে, আজকের (১১ ফেব্রুয়ারি) এই ‘প্রমিস ডে’ অনেকটাই ব্যঙ্গাত্মক! একরাশ হতাশা, বঞ্চনা নিয়ে তাঁরা এই ‘প্রমিস ডে’-তে তাই পার্কে, রেস্টুরেন্টে নয়, জেলায় জেলায় রাজপথে বিক্ষোভে সামিল হয়েছেন। পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরেও আছড়ে পড়ল প্রাইমারি টেট পাস নট ইনক্লুডেড’দের আন্দোলনের ঢেউ। প্রতীকী মৃতদেহ নিয়ে শুক্রবার তাঁরা ‘দিদি’ তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বার্তা দিলেন, “দিদি প্রতিশ্রুতি পালন করুন, নাহলে এভাবেই মৃত্যুবরণ করব।”

মৃত্যুবরণের হুমকি :

প্রসঙ্গত, উল্লেখ্য রাজ্যজুড়ে যে ১৬ হাজার ৫০০ প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছিল ২০২১ সালের শুরুতেই, তা প্রায় শেষ হয়ে গেছে বলে দাবি প্রাথমিক শিক্ষা পর্ষদের। পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য জানিয়েছিলেন, “শুধুমাত্র ৭৩৮ টি শূন্য পদ ফাঁকা রাখা হয়েছে কেস পিটিশনারদের জন্য। সেই নিয়োগ সম্পন্ন হলেই প্রক্রিয়া সম্পন্ন হবে।” তবে, তা মানতে রাজি নন, নট ইনক্লুডেড প্রায় ৮ হাজার চাকরিপ্রার্থী। তাঁদের মতে, নিয়োগ হয়েছে মাত্র সাড়ে ১২ – ১৩ হাজার। সেই হিসেবে আরও সাড়ে ৩ হাজার জনের নিয়োগ বাকি পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী।

মেদিনীপুর শহরে নট ইনক্লুডেডদের আন্দোলন:

Advertisement (বিজ্ঞাপন):

আর, মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, ২০২০’র নভেম্বরের সাংবাদিক বৈঠকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, “২০ হাজার টেট পাস আছে। ধাপে ধাপে সকলকেই নিয়ে নেওয়া হবে।” স্বাভাবিকভাবেই, আরও ৭-৮ হাজার জনের নিয়োগ বাকি মুখ্যমন্ত্রী’র প্রতিশ্রুতি অনুযায়ী। আর, সেই নিয়োগের দাবিতেই গত প্রায় এক বছর ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন টেট পাস, প্রশিক্ষিত ও ইন্টারভিউ দেওয়া চাকরিপ্রার্থীরা। এদিনের আন্দোলন থেকে, বঞ্চিত চাকরিপ্রার্থীরা ফের একবার ‘স্বেচ্ছামৃত্যুর’ হুমকি দিয়ে, রাজ্য সরকারকে কড়া হুঁশিয়ারি দিলেন।

Advertisement (বিজ্ঞাপন) :

Advertisement (বিজ্ঞাপন) :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago