Midnapore News

Midnapore School: বিদ্যাসাগরের স্ত্রী’র নামাঙ্কিত স্কুল, ছুটির পরই চলছে মদ্যপান থেকে অসামাজিক কাজকর্ম! দলেরই বিধায়কের কাছে নালিশ কাউন্সিলরের

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৬ এপ্রিল:’নবজাগরণের অগ্রদূত’ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘জন্মভূমি’ মেদিনীপুরের (পশ্চিম মেদিনীপুরের) বীরসিংহ থেকে ঢিল ছোঁড়া দূরত্বে তথা তাঁর শ্বশুরালয় ক্ষীরপাই এলাকায় অবস্থিত তাঁর স্ত্রী’র নামাঙ্কিত দীনময়ী প্রাথমিক বিদ্যালয়। সেই স্কুলেই, ছুটির পর চলছে মদ্যপান সহ নানা অসামাজিক কাজকর্ম! ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে বেরিয়ে ঠিক এই অভিযোগই শুনতে হল শাসকদলের বিধায়ককে। তাও, আবার খোদ নিজেদের দলেরই (তৃণমূল কংগ্রেসের) কাউন্সিলরের কাছ থেকে। ঘটনাটি ক্ষীরপাই পৌরসভার ১ নং ওয়ার্ডের। ক্ষীরপাই পৌরসভায় স্থানীয় বিধায়ক অরূপ ধাড়া’র নেতৃত্বে রবিবার অনুষ্ঠিত হয় ‘দিদির সুরক্ষা কবচ’। এলাকার মানুষের অভিযোগ শুনতে ক্ষীরপাই পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দীনময়ী প্রাথমিক বিদ্যালয় উপস্থিত হন। আর, সেখানেই উপস্থিত ছিলেন ক্ষীরপাই পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমাপ্তি পন্ডিত। তিনি বিধায়ক অরূপ ধাড়া এবং পৌরপ্রধান দুর্গাশংকর পানের কাছে কাতর আর্জি জানালেন, অবিলম্বে শিক্ষাঙ্গনের পরিবেশ ফেরানো হোক!

দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বেরিয়ে:

কাউন্সিলর সমাপ্তি পন্ডিত বলেন, তাঁর ১নং ওয়ার্ডে দুটি স্কুল। একটি লোকসভা সমিতি প্রাথমিক বিদ্যালয় এবং অন্যটি দীনময়ী প্রাথমিক বিদ্যালয়। উল্লেখ্য যে, দীনময়ী প্রাথমিক বিদ্যালয়টি মনীষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পত্নীর নামানুসারে। ১নং নম্বর ওয়ার্ডেই বিদ্যাসাগর মহাশয়ের শ্বশুরালয়। তাই, দীনময়ী প্রাথমিক বিদ্যালয়টি এলাকার মানুষের ভাবাবেগের সঙ্গে জড়িত। অভিযোগ, দু’টি স্কুলেই স্কুল বন্ধের পর মদ্যপান থেকে শুরু করে নানা অনৈতিক বা অসামাজিক কর্মকাণ্ড চলে। বিষয়টি নিয়ে তিনি (কাউন্সিলর) পৌরসভার চেয়ারম্যান সহ ক্ষীরপাই পুলিশ প্রশাসনের কাছে জানিয়েও কোন সুরাহা পাননি। তাই, এলাকার বিদ্যালয়ের পরিবেশ ফেরাতে সকলের সহযোগিতার প্রার্থনা করেন। এই বিষয়ে বিধায়ক অরুপ ধাড়া বলেন, “দিদির দূত কর্মসূচির লক্ষ্যই হল মানুষের অভাব অভিযোগ শোনা। আমরা ঘটনাটি শুনেছি। দ্রুত তার সমাধানের চেষ্টা করব।”

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

2 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

3 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago