Midnapore

Midnapore: মানিপার্সে হাজার-হাজার টাকা…আধার কার্ড; সব হারিয়েও ছোট্ট অনীকের সততায় ফিরে পেলো বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩১ অক্টোবর: মানিপার্সে ৫০০ টাকার একাধিক নোট। সঙ্গে আধার কার্ড, প্যানকার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এটিএম কার্ড সহ জরুরী কাগজপত্র। সব কিছু হারিয়েও মাত্র ১ ঘন্টার মধ্যে ফিরে পেলেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। সৌজন্যে মেদিনীপুরের ছোট্ট অনীক। কৃষকের সন্তান অনীকের সততায় মুগ্ধ মেদিনীপুরবাসী।

টাকা ভর্তি মানিপার্স ফেরাল নাবালক:

বিজ্ঞাপন (Advertisement):

বুধবার সকাল সাড়ে ৮টা নাগাদ মেদিনীপুর শহরের ৪নং ওয়ার্ডের উদয়পল্লীর রাস্তায় অনীক দরকারি কাগজপত্র সহ টাকা ভর্তি একটি মানিপার্স কুড়িয়ে পায়। বাড়িতে ফিরেই এসেই অনীক তার মা, পেশায় হোমগার্ড প্রীতিলতা দেবসিংহ মাহাতোকে বলে, ‘কাগজপত্রগুলো থেকে ফোন নং খুঁজে দেখতো মা…!’ এরপরই সহকর্মী শিশির সার-এর সূত্রে যোগাযোগ হয় মানিপার্সের মালিক, প্রাণীবিদ্যা বিষয়ে স্নাতকোত্তর পাঠরত সোমনাথ সারের সাথে। সব হারিয়ে ভেঙে পড়া সোমনাথের কাছে এই খবর পৌঁছনো মাত্রই উৎফুল্ল হয়ে ওঠেন! হারানোর ঘন্টা খানেকের মধ্যেই নিজের মানিপার্স ফেরত পেয়ে যান সোমনাথ। সোমনাথ বলেন, ‘মানিমার্সে প্রায় ছ’হাজার টাকা ছিল। তার থেকেও বড় কথা আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্সের মতো গুরুত্বপূর্ণ নথিগুলো ছিল। কি বলে যে ধন্যবাদ দেব ছোট্ট অনীক সহ তার পরিবারের সদস্যদের!’

অনীকের বাবা কৃপাসিন্ধু মাহাতো পেশায় কৃষক। মা প্রীতিলতা দেবসিংহ মাহাতো পেশায় হোমগার্ড। শহরের উদয়পল্লীতে একমাত্র ছেলে অনীককে নিয়ে তাঁরা ভাড়াবাড়িতে থাকেন। অনীক মেদিনীপুর শহরের সারদা বিদ্যামন্দিরের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। বাবা-মা’র শেখানো আদর্শকে সামনে রেখেই এগিয়ে চলেছে সে। তার সততায় মুগ্ধ সোমনাথ সহ মেদিনীপুরের সচেতন নাগরিকরা। শিক্ষক ও সমাজকর্মী সুদীপকুমার খাঁড়া বলেন, ‘অনীকের মত ছেলেরাই তো এই সমাজের গর্ব।’

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

2 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

3 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago