Midnapore

Midnapore Town: যানজট ও দুর্ঘটনা এড়াতে দিনের ব্যস্ততম সময়গুলিতে ট্রাক্টর সহ মালবাহী গাড়ির চলাচল নিষিদ্ধ করা হল মেদিনীপুর শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ আগস্ট: কলকাতার বেহালার মর্মান্তিক পথ দুর্ঘটনা থেকে শিক্ষা নিল মেদিনীপুর পৌরসভা। গত শুক্রবার (৪ আগস্ট) সাত সকালে স্কুল পড়ুয়া (দ্বিতীয় শ্রেণির ছাত্র) ছোট্ট সৌরনীল সরকারের (সোনাই) মৃত্যু হয় বেপরোয়া ট্রাকের ধাক্কায়। হৃদয়বিদারক সেই ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে গোটা রাজ্য জুড়ে। আর, তা থেকেই শিক্ষা নিয়ে শনিবার অর্থাৎ ৫ আগস্ট থেকে পড়ুয়াদের স্কুলে যাওয়া-আসার সময়টিতে অরথাৎ দিনের ব্যস্ততম সময়গুলিতে ট্রাক্টর সহ সমস্ত মালবাহী গাড়ির চলাচল নিষিদ্ধ করা হল মেদিনীপুর পৌরসভার তরফে। সকাল ৯টা থেকে বেলা ১২টা এবং বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত শহরের রাস্তাগুলিতে ট্রাক্টর ও মালবাহী গাড়ি চলাচল করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান।

যানজট এড়াতে পদক্ষেপ:

শনিবার থেকেই এই নিয়ম কার্যকর করা হয়েছে মেদিনীপুর শহরে। শুধু দুর্ঘটনা নয়, অফিস টাইমে যানজট এড়াতেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পৌরসভা সূত্রে জানানো হয়েছে। সকালে স্কুল-কলেজের পড়ুয়া, অফিস-আদালতের কর্মীরা ওই সময়ে যাতায়াত করেন বলেই, তিন ঘণ্টার জন্য ট্রাক্টর সহ মালবাহী গাড়ি নিষিদ্ধ করা হয়েছে। আবার, বিকেলে স্কুল কলেজ ছুটির সময়ও দু’ঘণ্টার জন্য এই সমস্ত গাড়ি নিষিদ্ধ করা হয়েছে। মেদিনীপুর পৌরসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শহরবাসী। একইসঙ্গে টোটোর নিয়ন্ত্রণ এবং ইঞ্জিন রিক্সা পুরোপুরি নিষিদ্ধ করার দাবিও জানিয়েছেন শহরের সচেতন বাসিন্দারা।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago