Midnapore

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ খুব কমই আছেন। এতদিন জেলা শহর মেদিনীপুরে এই রোগের বিশেষজ্ঞ ডাক্তারের খুবই অভাব ছিল। এবার, হায়দ্রাবাদের বিখ্যাত গ্যাস্ট্রোলজিস্ট আসছেন মেদিনীপুর শহরে। হায়দ্রাবাদের যশোদা হাসপাতালের স্বনামধন্য চিকিৎসক ললিত কুমার রেড্ডি কান্থালা মেদিনীপুর শহরেই চেম্বার করবেন। এমনকি বড় সার্জারিও করবেন তিনি।

সাংবাদিক বৈঠক:

বিজ্ঞাপন:

গ্যাস্ট্রিকের চিকিৎসা করার জন্য এরাজ্যের সাধারণ মানুষকে দিনের পর দিন পাড়ি দিতে হচ্ছে ভিন রাজ্যে। বয়স্ক মানুষ তো বটেই বাদ যাচ্ছেনা শিশু-কিশোরী, তরুণ-তরুণীরা। ফলে অর্থের সঙ্গে সময়ের অপচয়। এই পরিস্থিতিতে এবার হায়দ্রাবাদ থেকে খোদ মেদিনীপুরে চিকিৎসা করতে আসছেন যশোদা হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট গ্যাস্ট্রো স্পেশালিস্ট ডক্টর ললিত কুমার রেড্ডি কান্থালা (Dr Lalit Kumar Reddy Kanthala)। তিনি সপ্তাহে দু’দিন দেখবেন রোগীদের। অরবিন্দ স্টেডিয়াম রোডের কেজি অ্যাডভান্স মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে চেম্বার করবেন তিনি। সোমবার সাংবাদিক বৈঠক করে যাবতীয় তথ্য তুলে ধরেন যশোদা হাসপাতালের আধিকারিকরা। সেইসঙ্গেই উপস্থিত ছিলেন চিকিৎসক ললিত কুমার রেড্ডি কান্থালা। এছাড়াও এদিনের সাংবাদিক বৈঠকে ছিলেন যশোদা হাসপাতালের কর্ণধার সিদ্ধার্থ চৌধুরী ব্যানার্জি সহ অন্যান্যরা।

এই বিষয়ে এই ডঃ রেড্ডি কান্থালা বলেন, বাংলায় দিনের পর দিন যেভাবে ফাস্টফুডে মানুষ আসক্ত হয়ে গেছে, সেই সঙ্গে খাবারের অনিয়ম এবং অতিরিক্ত তেল দিয়ে খাবার খাওয়ায় তাতে বাড়ছে গ্যাসের সমস্যা। এই সমস্যা সমাধান করার জন্য অবশ্যই সাধারণ মানুষকে সতর্ক ও সচেতন হতে হবে। তবে, সমস্যা বাড়লে দ্রুত চিকিৎসকের কাছে আসতে হবে। তাহলে নিরাময় সম্ভব।

বিজ্ঞাপন:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

2 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

3 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

4 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

2 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

2 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago