Midnapore

Midnapore: “দিদির বিরুদ্ধে কুৎসার জবাব দিতে প্রস্তুত মেদিনীপুরের মানুষ!” বার্তা সুজয়ের; “সর্বক্ষেত্রে দুর্নীতি, মন্ত্রীরা জেলে!” পাল্টা শুভজিৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ অক্টোবর: “গত তিন মাস ধরে যেভাবে বিরোধীরা দিদির বিরুদ্ধে ব্যক্তিগত কুৎসা করেছে, দিদিকে অশালীন ভাষায় আক্রমণ করেছে; তার বিরুদ্ধে জবাব দেওয়ার জন্য মেদিনীপুরের মানুষ মুখিয়ে আছেন। শহর থেকে গ্রাম, সর্বত্র দিদির জন্য উৎসাহ আর উন্মাদনা!” মেদিনীপুর শহরের কর্ণেলগোলাতে ৯নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সংঘবদ্ধ সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক এমনটাই জানালেন মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা। তিনি এও বলেন, “মানুষের পাশে থাকার জন্যই এই লড়াই। যেদিন মনে হবে, মানুষের পাশে থাকতে পারব না; রাজনীতিকে টা-টা বাই বাই করে চলে যাব।”

মেদিনীপুর শহরের গেটবাজারে প্রচারে তৃণমূল প্রার্থী:

উল্লেখ্য যে, দলীয় প্রার্থী সুজয় হাজরা-র সমর্থনে বুধবার বিকেলে মেদিনীপুর শহরের কর্ণেলগোলা এলাকায় এই সভার আয়োজন করেছিল মেদনীপুর শহরের ৯নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস। ৯ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা স্থানীয় কাউন্সিলর সৌরভ বসু’র আহ্বানে এই সভায় উপস্থিত হয়েছিলেন খড়্গপুর গ্রামীণের বিধায়ক তথা MKDA চেয়ারম্যান দীনেন রায়, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ পাণ্ডব, প্রাক্তন বিধায়ক প্রদ্যোৎ ঘোষ, দলের জেলা মুখপাত্র সুকুমার পড়িয়া সহ প্রার্থী সুজয় হাজরা স্বয়ং। এই সভায় দলের প্রার্থীকে ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। ওয়ার্ডের মহিলা নেতৃত্বদের তরফে বর্ষীয়সী কাজরী বসু বলেন, “আমরা আমাদের ঘরের ছেলেকে প্রার্থী হিসেবে পেয়েছি। সর্বোপরি, সুজয় হাজরা দিদির স্নেহধন্য প্রার্থী। এই ওয়ার্ড থেকে যাতে দিদির স্নেহধন্য প্রার্থী তথা আমাদের ঘরের ছেলেকে সর্বাধিক লিড দিতে পারি, সেই চেষ্টাই থাকবে।” উদ্যোক্তাদের তরফে সৌরভ বসু বলেন, “দিদির প্রার্থী, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী সুজয় হাজরা-র বিপুল ভোটে জয় শুধু সময়ের অপেক্ষা!”

অন্যদিকে, বুধবার সকালে মেদিনীপুর গ্রামীণে প্রচার করার পর এদিন সন্ধ্যায় মেদিনীপুর শহরের ৭ ও ৮ নং ওয়ার্ডে ব্যান্ড পার্টি সহযোগে, টোটোয় চেপে প্রচার করেন বিজেপি প্রার্থী শুভজিৎ রায়। প্রচারের মাঝেই কোতবাজারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “তৃণমূল প্রার্থী যাই বলুন না কেন; গোটা রাজ্যে জুড়ে দুর্নীতি আর আর.জি.কর ইস্যুতে সাধারণ মানুষ তৃণমূল সরকারের উপর ক্ষুব্ধ। নারী নির্যাতন থেকে শিক্ষায় দুর্নীতি, শিল্প নেই আর রেশন কেলেঙ্কারিতে গোটা দপ্তর জেলে! তাই, তৃণমূল যতই নাটক করুক না কেন, আমরাই জিতব।” উপনির্বাচনে রাজ্যের ৬টি বিধানসভা আসনের মধ্যে মেদিনীপুর সহ ৩টিতে বিজেপি বেশ ভালো জায়গায় আছে বলেও শুভজিৎ জানিয়েছেন।

মেদিনীপুর গ্রামীণে প্রচার শুভজিতের:

News Desk

Recent Posts

নতুন অবতারে ‘দাবাং’ দিলীপ, ঝালমুড়ি নিয়ে গান রেকর্ডিং স্টুডিওতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ জুলাই: সচরাচর 'রাফ অ্যান্ড টাফ' মুডেই দেখা যায়…

16 hours ago

Medinipur: ঋতব্রত তৃণমূলের জেলা সভাপতি হয়ে উচ্ছ্বসিত প্রদীপ, ভূয়সী প্রশংসা শুভেন্দু-দিলীপের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ জুলাই: আদি তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক মনোনীত হওয়ার…

3 days ago

Midnapore: ফের স্যালাইন কাণ্ড মেদিনীপুর মেডিক্যালে, এবার মেয়াদ-উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ চিকিৎসাধীন রোগীকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ জুলাই: ফিরল দেড় বছর আগের স্মৃতি। ফের স্যালাইন-কাণ্ড…

5 days ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হাসপাতালে চালু হচ্ছে এমআরআই, সিটি স্ক্যান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৩ জুলাই: খড়্গপুর আইআইটির শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সুপার স্পেশালিটি হাসপাতালে চালু…

2 weeks ago

Medinipur: আনন্দপুর অগ্নিকাণ্ডের পাঁচ মাস পরেও ‘নিখোঁজ’ পিংলার অনুপ, অনিশ্চিত ভবিষ্যত সন্তানের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ জুলাই: তারাতলার নির্মীয়মাণ গোডাউন ভেঙে ১৬ জন শ্রমিকের…

2 weeks ago

Kharagpur: রেল শহরে গুলি চালিয়ে ছিনতাইয়ের ঘটনায় খড়্গপুর ও ঝাড়খণ্ডের তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২২ জুন: রবিবার দুপুরে 'ফিল্মি কায়দায়' গুলি চালিয়ে ছিনতাইয়ের ঘটনায়…

3 weeks ago