Midnapore

Midnapore: মানবসেবার ব্রত নিয়ে ৫৩-তেও ছুটে চলেছেন মেদিনীপুরের অনয়; জন্মদিনে রক্তদানের সঙ্গেই পড়ুয়াদের জন্য পানীয় জলের মেশিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ জুলাই: মানবসেবার ব্রত নিয়ে ছুটে চলেছেন ৫৩ বছরের ‘যুবক’ অনয় মাইতি। শহর মেদিনীপুরের এই সমাজসেবক সম্প্রতি তাঁর ৫৩-তম জন্মদিনেও সমাজ আর মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে আয়োজন করেছিলেন রক্তদান শিবিরের। এখানেই থেমে থাকেননি সবার প্রিয় ‘অনয় দা’। বরাবরের মতোই দুঃস্থ মানুষের হাতে ট্রাই সাইকেল তুলে দেওয়া ছাড়াও এবার মেদিনীপুর শহরের ভগবতী শিশু শিক্ষায়তন ও নবীনাবাগ আদর্শ বিদ্যালয়ে একটি করে বিশুদ্ধ পানীয় জলের মেশিন তুলে দেন তিনি। গত ১৩ জুলাই শহরের ভগবতী শিশু শিক্ষায়তনেই আয়োজিত হয় রক্তদান শিবিরেরও। প্রবল বৃষ্টি উপেক্ষা করেই অনয় দা’র আহ্বানে সাড়া দিয়ে রক্তদান করেন ৬২ জন। সমাজসেবী অনয় তাঁদের হাতে তুলে দেন স্মারক উপহার।

জন্মদিনের অনুষ্ঠানে অনয় মাইতি:

বিজ্ঞাপন (Advertisement):

এই শিবিরের উদ্যোক্তা ছিল অনয় মাইতি ফ্রেন্ডস এন্ড লাভার্স ফর লাইফ। প্রায় দুই শতাধিক মানুষের জন্য ভুরিভোজেরও আয়োজন করেন তাঁরা। উপস্থিত ছিলেন শহরের বিশিষ্টজনেরা এবং জনপ্রতিনিধিরা। বলাই বাহুল্য, অসহায় মানুষের পাশে থাকার লক্ষেই এগিয়ে চলেছেন মেদিনীপুর শহরের কর্নেলগোলার বাসিন্দা অনয় মাইতি। তিনি মনে করেন, জীবসেবাই শিবসেবা। নিজের পরিবারেও বিবেকানন্দের এই ‘আদর্শ’ ছড়িয়ে দিয়েছেন অনয়। নিজের স্ত্রী, ছেলেমেয়েদের জন্মদিনেও ঠিক এভাবেই বৃদ্ধাশ্রম বা বিশেষভাবে সক্ষমদের স্কুলে গিয়ে নানা অনুষ্ঠান ও উপহার প্রদান কর্মসূচির আয়োজন করেন তিনি। অন্যদিকে, শহর তথা জেলার বিভিন্ন প্রান্তেই বছরের পর বছর ধরে অসহায় মানুষের পাশে থেকে কখনও বস্ত্রদান, কখনও ত্রিপল বা কম্বল বিতরণ, কখনও ট্রাই সাইকেল বা হুইল চেয়ার প্রদান কর্মসূচির আয়োজন করেন তিনি। করোনাকালে তাঁর ভূমিকা আজও স্মরণ করেন শহরবাসী। নিজের ৫৩-তম জন্মদিনেও তার ব্যতিক্রম হয়নি। অনয় জানিয়েছেন, “ঈশ্বর যদি আমাকে এভাবেই সুস্থ রাখে, কর্ম করার শক্তি দিয়ে যায় তবে এভাবেই মানুষের পাশে থেকে এই জীবনকে স্বার্থক করে তুলতে চাই।”

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago