Midnapore

Midnapore: মেদিনীপুরে পৌঁছলেন মমতা! পায়ে হেঁটেই বিধাননগর মাঠ থেকে সার্কিট হাউসে প্রবেশ; কোলে তুলে নিলেন এক শিশুকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ মার্চ: পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বেলা ২টো ৪৫ নাগাদ মেদিনীপুর শহরের বিধাননগরের মাঠে অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করে মুখ্যমন্ত্রীর কপ্টার। তাঁর জন্য গাড়ির ব্যবস্থা থাকলেও, মুখ্যমন্ত্রী পায়ে হেঁটেই রওনা দেন মাত্র কয়েকশো মিটার দূরে অবস্থিত সার্কিট হাউসের দিকে। মুখ্যমন্ত্রীকে দূর থেকে এক ঝলক দেখার জন্য রাস্তার দু’পাশে ভিড় জমিয়েছিলেন অসংখ্য মানুষ। তবে, মহিলাদের সংখ্যাই ছিল বেশি। তাঁদের মধ্যেই এক মহিলার কোলে এক শিশুকে দেখে মুখ্যমন্ত্রী হাত বাড়িয়ে দেন। এরপর শিশুটিকে কোলে নিয়ে বেশ কিছুক্ষণ আদর করার পর পুনরায় তার মায়ের কোলে ফিরিয়ে দেন।

পায়ে হেঁটেই মুখ্যমন্ত্রী:

স্বাভাবিকভাবেই এদিন তাপস-বিদায়ে মুখ্যমন্ত্রীর মুখে কিছুটা বিষন্নতার ছায়া দেখা গেলেও, নিজের আচরণে সেসব প্রকাশ হতে দেননি! আর, প্রিয় দিদি-কে স্বমেজাজে কাছে পেয়ে উচ্ছ্বসিত মেদিনীপুরবাসীও। বিশেষত, ‘গৃহ-লক্ষ্মী’-দের উৎসাহ ছিল বরাবরের মতোই চোখে পড়ার মতো! দেখে মনে হতে বাধ্য কে দল ছাড়ল, কে দলে এলো; সেসব নিয়ে বিশেষ মাথাব্যথা নেই এই সমস্ত লক্ষ্মীর ভান্ডার প্রাপক তথা গৃহ-লক্ষ্মীদের! উল্লেখ্য যে, মঙ্গলবার মেদিনীপুর শহরের কলেজ কলেজিয়েট মাঠের প্রশাসনিক সভা থেকে প্রায় ৩৫৫ কোটি টাকার ৩৭৪টি প্রকল্প উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রীর এছাড়াও প্রায় ২০০০ কোটি টাকার ১২০০টি প্রকল্পের শিলান্যাসও করতে পারেন তিনি।

কোলে তুলে নিলেন এক শিশুকে:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

2 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago