Midnapore

India Bangladesh: দুই বাংলার সাংস্কৃতিক মেলবন্ধন দৃঢ় করতে উদ্যোগী শহর মেদিনীপুর! গঠিত হল ‘ভারত বাংলাদেশ সংস্কৃতি পরিষদ’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৬ নভেম্বর: দুই বাংলার সাংস্কৃতিক মেলবন্ধন আরো দৃঢ় করতে উদ্যোগী হল শহর মেদিনীপুর। মেদিনীপুর শহর ও বাংলাদেশের একঝাঁক গুনী ব্যক্তিত্বের উপস্থিতিতে গঠন করা হল ‘ভারত বাংলাদেশ সংস্কৃতি পরিষদ’। প্রসঙ্গত, বাংলাদেশের সাংস্কৃতিক মনোভাবাপন্ন বহু ব্যক্তি ভারতে, বিশেষত পশ্চিমবঙ্গে আসেন। আবার এই বাংলার বহু মানুষজনও যান বাংলাদেশে। তাঁদের কেউ আসেন পড়তে, কেউ কবিতা পাঠ করতে, কেউ গবেষণার জন্য, কেউ কেউ নানা উৎসবে যোগদান করতে। নানান সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করেন উভয় দেশের মানুষজন। এভাবেই, তাঁরা দীর্ঘদিন ধরে পরস্পর মতবিনিময়ের মাধ্যমে দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ককে দৃঢ করার চেষ্টা করে চলেছেন। এবার, দুই দেশের সেরকমই সাংস্কৃতিক মনস্ক বিশিষ্টজনদের নিয়ে গঠিত হল, ‘ভারত বাংলাদেশ সংস্কৃতি পরিষদ’।

গঠিত হল ‘ভারত বাংলাদেশ সংস্কৃতি পরিষদ’ :

চলতি সপ্তাহের মঙ্গলবার পশ্চিমবঙ্গের মেদিনীপুর শহরে দুই দেশের বিশিষ্ট ব্যক্তিগণের উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সভাপতিত্ব করেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক ড. মধুপ দে। তাঁকে সভাপতি করে একটি আন্তর্জাতিক কমিটি গঠন করা হয়। কার্যকর সভাপতি হয়েছেন বাংলাদেশের পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার ড. আমিনুল ইসলাম, যুগ্ম সম্পাদক হয়েছেন ভারত থেকে গবেষক ও লেখক অতনু মিত্র ও বাংলাদেশ থেকে গবেষক মহ আব্দুল্লাহ আল-হেলাল, কোষাধ্যক্ষ হয়েছেন শিক্ষক অমিত কুমার সাহু। উপস্থিত ছিলেন, ‘কবীর পুরস্কার’ প্রাপ্ত পুরাতত্ত্ববিদ ইয়াসিন পাঠান, শিক্ষক ও কবি ড. প্রসূন কুমার পড়িয়া, অধ্যাপক ড. সুশান্ত দে, শিক্ষক ও সমাজকর্মী সুদীপ কুমার খাঁড়া, মণিকাঞ্চন রায়, নরসিংহ দাস, বিশ্বজিৎ সাউ প্রমুখ। মূলত, দুই দেশের লেখক, গবেষক, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবীসহ সাংস্কৃতিক মনোভাবাপন্ন ব্যক্তিদের মধ্যে সুস্থ সংস্কৃতির আদান-প্রদান, মত বিনিময় করে উভয় দেশের সাংস্কৃতিক মেলবন্ধনকে আরও দৃঢ় করতেই দুই দেশের সাংস্কৃতিক মনোভাবাপন্ন ব্যক্তিদের নিয়ে এই আন্তর্জাতিক সংগঠন গড়ে তোলা হল বলে পরিষদের অন্যতম যুগ্ম সম্পাদক অতনু মিত্র জানিয়েছেন।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago