Midnapore

Midnapore: সিগারেটের দাম কি সত্যিই বেড়েছে? মেদিনীপুরে কালোবাজারি নিয়ে ক্ষুব্ধ সংস্থা, খোলা হলো ‘ফেয়ার প্রাইস’ শপ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ ফেব্রুয়ারি: পাইকারি দোকানে প্যাকেট পিছু ১০ থেকে ২০টাকা বেশি নেওয়া হচ্ছ। আর খুচরো দোকানে ৩০টাকা অবধি বেশি নেওয়া হচ্ছে প্রিন্ট প্রাইসের থেকে। দাম বাড়ার আগেই সিগারেট নিয়ে এভাবেই কালোবাজারি চলছে মেদিনীপুর, খড়্গপুর থেকে হাওড়া কিংবা কলকাতাতেও। দোকানদারদের দাবি, তাঁদের নাকি বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে! এই পুরোটাই যে গুজব এবং মিথ্যে কথা; রবিবার তা স্পষ্ট করলেন একটি সংস্থার (আইটিসি) ডিস্ট্রিবিউটররা। মেদিনীপুর শহরে এজন্য চারটি ফেয়ার প্রাইস শপও খোলা হয়ছে ওই সংস্থার তরফে। তাঁরা জানান, সিগারেটের দাম এখনও পর্যন্ত প্যাকেট পিছু এক টাকাও বাড়েনি। ডিস্ট্রিবিউটর থেকে সেলসম্যান- কেউই দাম বেশি নিচ্ছেন না। শুধুমাত্র দোকানদাররাই এই কালোবাজারি করছেন বা দাম বেশি নিচ্ছেন।

সিগারেটে সুখটানে বাধা অতিরিক্ত দাম:

বিজ্ঞাপন:

দাম বাড়ার আগেই, এভাবে প্যাকেট পিছু ২০-৩০টাকা বেশি নেওয়া নিয়ে ক্ষুব্ধ ওই সংস্থার ডিস্ট্রিবিউটররা। প্রবাল ঘোষ নামে এক ডিস্ট্রিবিউটর বলেন, ‘আমরা ধূমপান করতে কাউকে উৎসাহিত করছিনা। না করাটাই শরীরের জন্য ভালো। কিন্তু, এভাবে ক্রেতাদের কাছ থেকে বেশি দাম নেওয়া বা বাজারে গুজব রটানোটাও ঠিক নয়। আমরা নিশ্চিত করতে পারি, আমাদের কোনও সেলসম্যান বেশি দাম নিচ্ছেন না। কোন দোকানদারই বেশি দামের বিল দেখাতে পারবেন না। তা সত্ত্বেও ওঁরা প্যাকেট পিছু ১০ থেকে ২০টাকা বেশি নিচ্ছেন। খুচরো কিনলে আরও বেশি নেওয়া হচ্ছে। আমরা তাই ধূমপায়ী তথা ক্রেতাদের বলছি, প্রিন্ট প্রাইসের থেকে বেশি দাম দেবেননা।’ শনিবার থেকে মেদিনীপুর শহরে এজন্য চারটি ফেয়ার প্রাইস শপ খোলা হয়েছে ওই সংস্থার তরফে। শহরের জগন্নাথ মন্দির, কেরানীটোলা, তাঁতিগেড়িয়া ও স্টেশন সংলগ্ন এলাকায় এই শপ খোলা হয়েছে বলেও জানিয়েছেন তাঁরা। সেইসঙ্গেই ওই সংস্থার তরফে বিভিন্ন দোকানেই নজরদারি চালানো হচ্ছে বলেও জানিয়েছেন প্রবাল বাবু।

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago