Categories: Kolkata High Court

Kolkata High Court: বিচারপতি মান্থার এজলাস ‘বয়কট’, অবস্থান-বিক্ষোভ তৃণমূলপন্থী আইনজীবীদের! ক্ষুব্ধ প্রধান বিচারপতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৯ জানুয়ারি:’একতরফা’ নির্দেশ দিচ্ছেন! মূলত এই অভিযোগ তুলে সোমবার সকাল সাড়ে দশটা থেকে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস ‘বয়কট’ করলেন তৃণমূলপন্থী আইনজীবীদের একাংশ। শুধু ‘বয়কট’ই নয় বিচারপতি মান্থা’র ১৩ নং ঘরের (আদলত-কক্ষ) সামনে অবস্থান-বিক্ষোভেও বসে পড়লেন তাঁরা। ফলে অন্য আইনজীবীরাও মামলার শুনানি করতে যেতে পারছেন না! কার্যত স্তব্ধ হয়ে গেল বিচার প্রক্রিয়া। সকাল ১১ টা নাগাদ নিজের এ গ্লাস ছেড়ে উঠে যেতে বাধ্য হন বিচারপতি। অন্যদিকে, ১৩ নম্বর আদালত কক্ষে বিচারপতি মান্থাকে বয়কট করা নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন কেন্দ্রের ডেপুটি সলিসিটর জেনারেল বিল্বদল ভট্টাচার্য। কী ভাবে এক জন বিচারপতির এজলাসের বাইরে ধর্না দিয়ে প্ল্যাকার্ড তুলে বিক্ষোভ দেখানো হচ্ছে, সেই ছবি তুলে ধরেন আইনজীবী শ্রীজীব চক্রবর্তী। আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের এজলাসে গিয়ে বিষয়টি নিয়ে নিন্দা প্রকাশ করেন। তাঁর আবেদন, বার অ্যাসোসিয়েশনের সভাপতিকে ডেকে প্রয়োজনে সুপ্রিম কোর্টে বিষয়টি তোলা হোক।

বিচারপতি রাজাশেখর মান্থা (ফাইল ছবি):

ক্ষুব্ধ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এ প্রসঙ্গে বলেন, “এটা উচিত নয়। সব তথ্যপ্রমাণ নিয়ে আসুন। বার অ্যাসোসিয়েশনের সভাপতিকে ডেকে পাঠাচ্ছি। এই ঘটনা হওয়া উচিত নয়। বিষয়টি আমরা দেখেছি।” প্রধান বিচারপতি এই ঘটনায় বার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে ডেকে পাঠান। তাঁদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলতে চান তিনি। তিনি প্রশ্ন তোলেন, “বিচারপতির এজলাস কী ভাবে বয়কট করা যেতে পারে?” এজি সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, “আমি সবেমাত্র বিষয়টি জানতে পেরেছি।” প্রধান বিচারপতি তাঁকে বলেন, “কেন বোঝেন না, এই সব সুপ্রিম কোর্টে গেলে সমস্যা তৈরি হবে। ছবি, ভিডিয়ো সব রয়েছে। কেন সমস্যা ডেকে আনছেন?” তারপরই, ১৩ নম্বর কোর্টের সামনে এসে এজি বিক্ষোভরত আইনজীবীদের বলেন, “এটা ভাল হচ্ছে না। এগুলো করা উচিত নয়। অবস্থান বিক্ষোভ তুলে নিন। আমি অনুরোধ করছি।” তৃণমূলপন্থী আইনজীবীদের একাংশ এজিকে পাল্টা বলেন, “অনেক মামলায় সমস্যায় পড়তে হচ্ছে। আরও যদি সমস্যা তৈরি হয় বা মামলা খারিজ হয়ে যায়, তখন তার দয়িত্ব কে নেবেন?” এরপর, দু’পক্ষের আইনজীবীরা হাতাহাতিতেও জড়িয়ে পড়েন। জানা গেছে, মূলত শুভেন্দু অধিকারী তথা অধিকারী পরিবারের সঙ্গে যুক্ত মামলাগুলিতে বিচারপতির রায় বা নির্দেশ নিয়েই তৃণমূলপন্থী আইনজীবীদের অভিযোগ! তবে, বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। দ্রুত সমস্যা না মেটালে, তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। (আপডেট: সর্বশেষ খবর অনুযায়ী, হাইকোর্টে তৈরি হওয়া এই বিশৃঙ্খলা নিয়ে ক্ষুব্ধ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব হাইকোর্টের অন্যান্য বিচারপতিদের নিয়ে বৈঠকে বসেছেন।)

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago