Kharagpur

Dilip Ghosh: এবার খড়্গপুরে দিলীপের মিছিলে ‘না’ পুলিশের! বিনা-অনুমতিতেই আয়োজনের প্রস্তুতি মেদিনীপুর জেলা BJP-র

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ নভেম্বর: ফের বিজেপির ঘোষিত কর্মসূচির ‘অনুমতি’ শেষ মুহূর্তে প্রত্যাহার করার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে! এবার, মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির তরফে এই অভিযোগ করা হয়েছে। তাঁরা জানিয়েছেন, আজ অর্থাৎ রবিবার (২৬ নভেম্বর) বিকেলে, অমিত শাহের ধর্মতলার সভার সমর্থনে একটি মিছিল বা শোভাযাত্রা হওয়ার কথা ছিল সাংসদ দিলীপ ঘোষের নেতৃত্বে। গত ২১ তারিখই এই মিছিলের রুট ও সময় জানিয়ে পুলিশের কাছে আবেদন জানানো হয়েছিল। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহরের বারবেটিয়া থেকে খড়্গপুর পৌরসভা পর্যন্ত মিছিল হওয়ার কথা ছিল। সেই অনুযায়ী প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছিল বিজেপির তরফে। হঠাৎই গতকাল অর্থাৎ শনিবার রাতে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে বিজেপি নেতৃত্ব-কে মেল মারফত জানানো হয়, প্রায় একই সময়ে, ওই একই পথে তৃণমূলের শহর সভাপতি সূর্য প্রকাশ রাওয়ের কর্মসূচির অনুমতি দেওয়া হয়েছে, তাই বিজেপির কর্মসূচি বাতিল করতে হবে! এর পরই অবশ্য, বিজেপির তরফে তাদের মিছিলের রুট বদল করার সিদ্ধান্ত নেওয়া হয়। বারবেটিয়ার পরিবর্তে, ইন্দা রিলায়েন্স পাম্প থেকে লোকাল থানা পর্যন্ত মিছিল করার কথা জানিয়ে দেওয়া হয় খড়্গপুর টাউন থানার আইসি-কে। যদিও, সেই অনুমতিও এখনও মেলেনি বলে জানিয়েছেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক সমিত মণ্ডল।

বিজেপির প্রস্তুতি:

রবিবার সকালে বিজেপির জেলা সাধারণ সম্পাদক সমিত মণ্ডল জানান, তিনি শনিবার লিখিত আকারে খড়্গপুর টাউন থানার আই.সি-কে পুরো বিষয়টি জানিয়েছেন। সেখানেই জেলা পুলিশ সুপারের কার্যালয়ের শেষ মুহূর্তে অনুমতি বাতিলের বিষয়ে অভিযোগও করা হয়েছে। তাই তাঁরাও নতুন এই রুটে মিছিল করবেন বলে পুলিশ-কে ‘স্পষ্ট’ জানিয়ে দিয়েছেন। সেক্ষেত্রে পুলিশ ‘অনুমতি’ না দিলেও মিছিল হবে বলে জানিয়েছেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক। পুলিশ বাধা দিলে, প্রতিরোধ হবে বলেও ‘হুঁশিয়ারি’ দিয়েছে জেলা বিজেপি নেতৃত্ব। বিজেপি সূত্রে জানা যায়, সাংসদ দিলীপ ঘোষ এবং বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায় আজকের এই মিছিলে ‘পাশাপাশি’ হাঁটতে পারেন! এদিকে, শেষ মুহূর্তে ফের বিজেপির কর্মসূচিতে পুলিশের অনুমতি প্রত্যাহার বা বাধা দান প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, “এটা সম্পূর্ণ পুলিশ প্রশাসনের বিষয়। শহরের আইন শৃঙ্খলার স্বার্থে ওই সময় হয়তো মিছিল করার অনুমতি দেওয়া যেত না। তাছাড়া ওই সময় আমাদেরও একটি ঘোষিত কর্মসূচি ছিল। বিজেপি তো আইনের তোয়াক্কা করে না। তাদের যেটা ভালো মনে হয়েছে, করেছে। এনিয়ে আমাদের কিছু বলার নেই, পুরোটাই পুলিশ প্রশাসনের বিষয়।”

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago