Kharagpur

Kharagpur JN: প্যাকেটের পর প্যাকেট আগলে ১ মহিলা সহ ৪ পাচারকারী! সমলেশ্বরী এক্সপ্রেসে অভিযান চালিয়ে বড় সাফল্য খড়্গপুর GRP-র

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২৪ ফেব্রুয়ারি: গোপন সূত্রে খবর পেয়ে ডাউন সমলেশ্বরী এক্সপ্রেসে (18006) অভিযান চালিয়ে চক্ষু চড়ক গাছ রেল পুলিশেরই! প্যাকেটের পর প্যাকেট ভর্তি গাঁজা! আর তা আগলে রেখেছে ১ মহিলা সহ ৪ আন্তরাজ্য পাচারকারী। প্রায় ১০০-র কাছাকাছি প্যাকেট থেকে উদ্ধার হয় মোট ৬২ কেজি ৯৬৫ গ্রাম (প্রায় ৬৩ কেজি) নিষিদ্ধ এই মাদক। মহিলা সহ ৪ পাচারকারীকেই গ্রেফতার করে খড়্গপুর জিআরপি (Kharagpur GRP)। শনিবার দুপুরে ঠিক এমনই ঘটনা ঘটলো খড়্গপুর ডিভিশনের খড়্গপুর জংশনে (Kharagpur JN)। শনিবার দুপুরে ধৃত চারজনকেই খড়্গপুর মহকুমা আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়েছে রেল পুলিশ।

গ্রেফতার করা হয় ১ মহিলা সহ ৪ জনকে :

প্রসঙ্গত উল্লেখ্য, শনিবার সকালে ওড়িশার জগদলপুর থেকে ছেড়ে আসা হাওড়াগামী সমলেশ্বরী এক্সপ্রেস খড়্গপুর স্টেশনে দাঁড়ানো মাত্রই খড়্গপুর জিআরপি-র তরফে অভিযান চালানো হয়। সেই অভিযানেই প্রায় ৬৩ কেজি গাঁজা উদ্ধার করে রেল পুলিশ। গ্রেফতার করা হয়- সোনামণি লামা, বাদশা শেখ, শচীন মণ্ডল এবং কাজী মমতাজকে। ধৃত চারজনই পূর্ব বর্ধমানের বাসিন্দা বলে জানা গেছে। তারা অন্তরাজ্য গাঁজা পাচারচক্রের সঙ্গে যুক্ত বলে পুলিশের ধারণা। ওড়িশা থেকে গাঁজা নিয়ে গিয়ে হাওড়া বা কলকাতার কোথাও পাচার করার উদ্দেশ্য ছিল বলেও রেল পুলিশের অনুমান। চারজনকেই নিজেদের হেফাজতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে রেল পুলিশ।

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago