Kharagpur

Medinipur: রেলের বিভিন্ন পদে চাকরির জন্য ক্লাবের মধ্যে চলছিল ইন্টারভিউ! হঠাৎ হানা পুলিশের, দিল্লির এক মহিলা সহ ৫ জনকে পাকড়াও করল খড়গপুর টাউন থানা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২৫ আগস্ট: ভিন রাজ্য থেকেও ইন্টারভিউ দিতে এসেছিলেন চাকরিপ্রার্থীরা। অনেক আশা দিচ্ছিলেন ইন্টারভিউ। কে জানত, সবটাই ভুয়ো! ‘ভুয়ো’ চাকরির জন্য ‘ভুয়ো’ ইন্টারভিউ বোর্ড। বাইরে থাকা বিভিন্ন স্টিকার লাগানো গাড়ি-ঘোড়া দেখে অবশ্য বোঝার উপায় ছিলোনা ক্লাবের ভেতরে চলছে এত বড় প্রতারণার কারবার! তবে, দু’দিন ধরে চলা কান্ডকারখানা দেখে সন্দেহ হয় স্থানীয় এক যুবকের। দ্রুত পুলিশকে খবর দেন তিনি। পুলিশ গিয়ে সকলকেই হাতে নাতে পাকড়াও করেন। রবিবার ভর দুপুরে ঘটনাটি ঘটেছে খড়গপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ইয়ং ম্যান অ্যাসোসিয়েশন (young man association) ক্লাবে। গ্রেপ্তার হওয়া প্রতারণাকারীদের তালিকায় আছেন সেন্ট্রাল দিল্লির এক মহিলাও। বাকিরা হলেন- খড়গপুর শহরের শরৎপল্লীর বাসিন্দা শিবপ্রসাদ দাস ওরফে বাবু, উত্তর বিহারের বাসিন্দা মুকেশ কুমার মিলন এবং ভরত দাস ও উমেশ কুমার সাহু নামে দুই ড্রাইভার।

গ্রেফতার ৫ জন:

জানা যায়, রেলে চাকরির টোপ দিয়ে শনিবার ও রবিবার রেল শহরের একটি ক্লাবে ভুয়ো ইন্টারভিউর ব্যবস্থা করা হয়েছিল। রাজ্যের বিভিন্ন প্রান্তে থেকে বেশ কয়েকজন জড়ো হয়েছিল রেলের বিভিন্ন পদে চাকরি ইন্টারভিউ দেবে বলে! খড়গপুর শহরের ১৫নং ওয়ার্ডের ইয়ং ম্যান অ্যাসোসিয়েশন ক্লাবের মধ্যে চলা এই কান্ডকারখানা দেখে সন্দেহ হয় স্থানীয় যুবক এম রাজুর। রাজুই খবর দেন খড়গপুর টাউন থানায়। ছুটে যায় পুলিশ। ১৫নং ওয়ার্ডের ওই ক্লাব থেকে এক মহিলা সহ পাঁচজনকে গ্রেফতার করে। ধৃতদের মধ্যে মুকেশ কুমার মিলন উত্তর বিহারের বাসিন্দা। শিবপ্রসাদ দাস খড়্গপুর শহরের বাসিন্দা। তাঁর গাড়িতে আবার ‘ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস’ লেখা বোর্ড লাগানো ছিল। তাতে লেখা- হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশনের নেশনাল ভাইস প্রেসিডেন্ট! শুধু তাই নয় গাড়িতে লেখা ছিল ‘গভর্নমেন্ট অফ ইন্ডিয়া’ (Government Of India)! এছাড়াও, গ্রেপ্তার হয়েছেন সেন্ট্রাল দিল্লির বাসিন্দা অমৃতা ভুঁইয়া নামে এক মহিলাও। এছাড়াও, দু’জন ড্রাইভারকেও গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে দু’টি গাড়ি সহ ইন্টারভিউর প্রচুর কাগজপত্র উদ্ধার করেছে খড়গপুর টাউন থানার পুলিশ। ধৃত ৫ জনকেই রবিবার খড়গপুর মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়েছে খড়গপুর টাউন থানার পুলিশ। একইসঙ্গে, আন্তঃরাজ্য এই প্রতারণা চক্রের জাল কতদূর ছড়ানো রয়েছে, তা জানতে সরজমিনে তদন্ত শুরু করেছে পুলিশ।

আটক করা হয় দু’টি প্রাইভেট কার:

News Desk

Recent Posts

Midnapore: নেশার কবলে পড়ে জীবন ছারখার, মূল স্রোতে ফেরাচ্ছে মেদিনীপুরের ‘জননী’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: নেশার কবলে পড়ে জীবন ছারখার হয়ে যাচ্ছে।…

1 week ago

Midnapore: শিশু দিবসে নানা অনুষ্ঠান শালবনীতে, শিশুদের অধিকার ও সুরক্ষার উপর জোর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: শনিবার শালবনীর কুলফেনি এসএসকে মাঠে উৎসাহ ও…

2 weeks ago

IIT Kharagpur: উচ্চশিক্ষায় নতুন ইতিহাস, দেশে প্রথম আইআইটি খড়্গপুরে চালু মেডিক্যালের স্নাতকোত্তর পাঠক্রম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ নভেম্বর: দেশের উচ্চশিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল আইআইটি…

2 weeks ago

Kharagpur: খড়্গপুর স্টেশনে টাকার পাহাড়! হাওড়ার যুবকের কাছ থেকে উদ্ধার নগদ প্রায় দেড় কোটি টাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: খড়্গপুর স্টেশনে তল্লাশি চালিয়ে হাওড়ার এক যুবকের…

3 weeks ago

Rambabu: দেবীর বিসর্জন উপলক্ষে প্রকাশ্যে খড়্গপুরের রামবাবু, জল্পনা নেটদুনিয়ায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: শ্রীনু-হত্যা মামলায় বেকসুর খালাস হওয়ার পর থেকে…

1 month ago

Midnapore: মেদিনীপুরের প্রবীণ সাংবাদিক তারাশঙ্কর চক্রবর্তীর প্রয়াণে শোকের ছায়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেদিনীপুর শহর…

1 month ago