Kharagpur

Kharagpur: বালাজি মন্দিরের সুবিশাল প্রদীপে ২৭ কেজি গাওয়া ঘি দিয়ে দীপ-প্রজ্জ্বলন দিলীপের! গোপালী আশ্রমে শিশুদের লাড্ডু বিতরণ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২২ জানুয়ারি: বেলা ১২টা ২৯ মিনিটে অযোধ্যার রাম মন্দিরে রামলালা’র প্রাণ প্রতিষ্ঠা। তার আগে উৎসবে মেতেছে গোটা দেশের সনাতন ধর্মাবলম্বীরা। পিছিয়ে নেই মেদিনীপুর-খড়্গপুরও। সোমবার (২২ জানুয়ারি) সাত সকালেই ‘মিনি ইন্ডিয়া’ খড়্গপুরের ওল্ড সেটেলমেন্ট এলাকায় অবস্থিত সুপ্রসিদ্ধ বালাজি মন্দিরে ৩ ফুটের সুবিশাল প্রদীপে ২৭ কেজি গাওয়া ঘি দিয়ে প্রদীপ প্রজ্জ্বলন করলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। বললেন, “সূর্যোদয়ের পর এভাবেই পবিত্র এই দিনে উৎসবের সূচনা করা হলো খড়্গপুর শহরে। রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে গোটা পশ্চিম মেদিনীপুর জেলা উৎসবে মেতেছে। অত্যন্ত গ্রামেও সেজে উঠেছে মন্দিরগুলি। আসুন ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই এই উৎসবে মেতে উঠি।”

গোপালীতে দিলীপ ঘোষ:

এরপর সাংসদ দিলীপ ঘোষ চলে যান খড়্গপুর শহরের উপকন্ঠে সালুয়া সংলগ্ন গোপালী আশ্রমে। সেখানে রামমূর্তির সামনে পুজো দিয়ে, হরিনাম সংকীর্তনে মেতে ওঠেন তিনি। স্থানীয় স্কুল পড়ুয়া কচিকাঁচাদের লাড্ডু বিতরণও করেন মেদিনীপুরের সাংসদ। দুপুরে মেদিনীপুর শহরের ধর্মা, বিবিগঞ্জ এলাকায় শ্রী রামের পূজা উপলক্ষে উপস্থিত হতে পারেন দিলীপ। সন্ধ্যায় মেদিনীপুর শহরের গান্ধীঘাটের রাম-সীতা মন্দিরে প্রদীপ প্রজ্জ্বলন করতেও পৌঁছতে পারেন তিনি। অন্যদিকে, সোমবার দুপুরে মেদিনীপুর শহরে জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সংহতি মিছিল বা সম্প্রীতি মিছিল অনুষ্ঠিত হতে চলেছে বলে জেলা তৃণমূল সূত্রে জানা গেছে। জেলা সভাপতি সুজয় হাজরা-র বার্তা, “সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা দিয়েই এই মিছিল অনুষ্ঠিত হবে। ধর্ম যার যার, সকলকেই ‘ভারতীয়’ হয়ে মিলেমিশে থাকতে হবে।”

লাড্ডু বিতরণ সাংসদের :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

7 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago