Kharagpur

Midnapore: বেআইনিভাবে মাটি কেটে পাচারের অভিযোগ, গ্রামের রাস্তায় চার-চারটি ডাম্পার আটকে পথ অবরোধে বাসিন্দাদের! আটক করলেন BLRO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ জানুয়ারি: মাসখানেক ধরেই অবৈধভাবে মাটি খনন করে তা পাচার করা হচ্ছিল! বিভিন্ন মহলে অভিযোগ জানিয়েও কাজ হয়নি। ক্ষোভে ফুঁসছিলেন বাসিন্দারা। শেষমেশ তাই নিজেরাই আটকে দিলেন চার-চারটি মাটি বোঝাই ডাম্পার! করেন পথ অবরোধও। এরপরই টনক নড়ে ভূমি ও ভূমি সংস্কার দফতরের! ঘটনাস্থলে পৌঁছন স্বয়ং বিএলআরও (BLRO)। অভৈধভাবে মাটি খনন করে পাচার করার অভিযোগে চারটি ডাম্পারই আটক করে নিয়ে যান। বুধবারের এই ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর গ্রামীণ থানার সাঁকোয়া অঞ্চলের হরিপুর গ্রামের। ঘটনা ঘিরে বিকেল নাগাদ ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় ওই এলাকায়।

ঘটনাস্থলে ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক:

এই বিষয়ে স্থানীয় বাসিন্দাদের তরফে সুমন ঘড়াই বলেন, “গত দু-তিন মাস ধরে অবৈধভাবে এই মাটি কাটার কাজ চলছে। বারংবার প্রশাসনকে জানানো সত্বেও তারা কোন ব্যবস্থা নেয়নি। এরপর আমরা বাধ্য হয়ে ডাম্পারগুলি আটক করি এবং জেলাশাসক, বিডিও, ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এবং পুলিশে অভিযোগ জানাই। আমাদের দাবি ভূমি দপ্তরের আধিকারিক পৌঁছে অবিলম্বে ডাম্পারগুলি বাজেয়াপ্ত করুক। তাই, আমরা পথ অবরোধ শুরু করি।” বুধবার দুপুরে পথ-অবরোধের কিছুক্ষণ পরই অবশ্য ব্লক ভূমি ও ভূমি সংস্কারক আধিকারিক (BLRO) এবং খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ গ্রামে পৌঁছে ডাম্পারগুলি বাজেয়াপ্ত করেন। এরপরই অবরোধ তুলে নেওয়া হয়। খড়গপুর ২ নম্বর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক প্রসেনজিৎ মন্ডল বলেন, “আমার দপ্তর থেকে মাটি কাটার কোন অনুমতি দেওয়া হয়নি। ৪-টি ডাম্পার আমরা নিয়ে যাচ্ছি। অবৈধভাবে মাটি কাটার অভিযোগে আমরা মাইন অ্যান্ড মিনারেলস অ্যক্টে জরিমানা সহ যা ব্যবস্থা গ্রহণ করার, তা করব।”

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago