Jhargram

হাতি তাড়ানো দেখতে গিয়ে ‘মুখোমুখি’ হামলায় মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের কলেজ ছাত্রের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ঝাড়গ্রাম, ১৮ ডিসেম্বর: ফের হাতির হামলায় মৃত্যু! শনিবার সন্ধ্যায় ঝাড়গ্রামে হাতির হামলায় মর্মান্তিক মৃত্যু হল এক পড়ুয়ার। ঝাড়গ্রাম পলিটেকনিক কলেজে পাঠরত ওই ছাত্রের নাম হীরক মাহাত। বয়স মাত্র ১৮। বাড়ি সাঁকরাইল থানার খুদমরাই গ্রাম পঞ্চয়েতের আতাডিহা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাতি তাড়ানো দেখতে গিয়ে (বা, হাতি তাড়াতে গিয়ে) ওই পলিটেকনিক কলেজ ছাত্রের মৃত্যু হয়। স্থানীয়দের একটি সূত্রে জানা গেছে, গ্রামবাসীদের সাথে হাতি তাড়াতে গিয়েছিলেন পলিটেকনিক কলেজের ছাত্র হীরক। কলাইকুন্ডা রেঞ্জের খুদমরাই বনকাটির কাছে চাষজমিতে হঠাৎ করে একটি হাতি পাল্টা আক্রমণ করলে পালাতে পারেননি হীরক। ঘটনাস্থলেই হাতিটি তাঁকে শুঁড়ে তুলে আছাড় মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। হীরকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে!

মর্মান্তিক মৃত্যু কলেজ পড়ুয়ার:

বন দফতরের কর্মীরা এবং পুলিশ এসে ওই ছাত্রের মৃত উদ্ধার করে নিয়ে যায়। বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই এলাকায় দু’টি হাতি আছে। এদিন সন্ধ্যায়, হাতি দেখতে গিয়ে, একটি হাতির মুখোমুখি হামলায় ওই যুবকের মৃত্যু হয়েছে! প্রসঙ্গত উল্লেখ্য, যত সময় যাচ্ছে,ততই জঙ্গলমহলে হাতির হামলার ঘটনা বৃদ্ধি পাচ্ছে। কখনো হাতির দল ঢুকে পড়ছে গ্রামে, কখনো আবার হানা দিচ্ছে, শস্যের সন্ধানে ধান ক্ষেতে। এমনকি, গ্রামবাসীদের বাড়িতেও হামলা চালাচ্ছে হাতির দল। মুখোমুখি হামলার ঘটনাও ঘটছে! ফলে আতঙ্কিত জঙ্গলমহলবাসী। জঙ্গলে খাদ্যের সংকট দেখা দাওয়াতেই হাতির দল বারবার লোকালয়ে ঢুকে পড়ছে বলে মনে করছেন বনদফতরের কর্মীরা।

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

2 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

3 weeks ago