Jhargram

Elephant Death: জঙ্গলমহলে ফের হাতির মৃত্যু! মেদিনীপুর বনবিভাগের লালগড় রেঞ্জের ঘটনা ঘিরে চাঞ্চল্য এলাকায়

স্বর্ণদীপ বাগ, ঝাড়গ্রাম, ১৪ ফেব্রুয়ারি: জঙ্গলমহলে ফের হাতির মৃত্যু ঘিরে ছড়াল চাঞ্চল্য! মঙ্গলবার সাত সকালেই মেদিনীপুর বনবিভাগের লালগড় রেঞ্জের অন্তর্গত লকাটে ঘটনাটি ঘটে। একটি পূর্ণ বয়স্ক হাতির মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। প্রাথমিক অনুমান, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মৃত্যু হয়েছে হাতিটির। তবে, এই বিষয়ে মুখ খুলতে নারাজ এলাকাবাসী থেকে বনদপ্তরের আধিকারিকরা। ঘটনাস্থলে পৌঁছে বন দপ্তর ও পুলিশ এলকা ঘিরে রেখেছে।

মৃত হাতি:

জানা গেছে, পশু চিকিৎসকের দল এসে ময়না তদন্ত কররার পর হাতিটিকে গভীর জঙ্গলে নিয়ে গিয়ে দাহ করা হবে। প্রসঙ্গত, মঙ্গলবার সাত সকালে লকাটে চাষের জমিতে পূর্ণ বয়স্ক দাঁতাল হাতির দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় গ্রামের মানুষ। খবর দেওয়া হয় বনদফতরকে। উল্লেখ্য যে, ফসল বাঁচানোর জন্য অনেক সময়ই কৃষকরা বিদ্যুতের তার দিয়ে জমি ঘিরে রাখেন। তার ফলেই মৃত্যু নাকি অন্য কোনও কারণে, ময়নাতদন্তের পর জানা যাবে বলে বনদপ্তরের আধিকারিকরা জানিয়েছেন। তারপরই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানা গেছে বনদপ্তরের পক্ষ থেকে।।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago