Institution

Biodiversity Park: এবার পিংলা কলেজের উদ্যোগে ৯ একর জমিতে গড়ে উঠবে জীববৈচিত্র্য পার্ক! উপকৃত হবে পশ্চিম মেদিনীপুরের পড়ুয়ারা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ মার্চ:”পশ্চিম মেদিনীপুর জেলার প্রতিটি ব্লকেই বায়োডাইভারসিটি পার্ক (Biodiversity Park) বা জীববৈচিত্র্য উদ্যান গড়ে তোলা আমাদের উদ্দেশ্য!” রবিবারই মেদিনীপুর শহরের উপকণ্ঠে গোপালপুর জীববৈচিত্র্য পার্ক পরিদর্শনে এসে জানিয়েছিলেন, রাজ্যের বায়োডাইভারসিটি বোর্ডের চেয়ারম্যান ড. হিমাদ্রি শেখর দেবনাথ। সোমবার যেন তাঁর সেই কথারই প্রতিফলন দেখা গেল। পিংলা ব্লকের পিংলা থানা মহাবিদ্যালয়ে তৈরী হতে চলেছে জীববৈচিত্র্য পার্ক (Biodiversity Park)। খুব শীঘ্রই শুরু হবে কাজ। সোমবার বায়োডাইভারসিটি বোর্ড এবং কলেজের যৌথ উদ্যোগে হয়ে গেল পরিদর্শনের কাজ।

জমি পরিদর্শন :

সোমবার‌ দুপুরে পিংলা কলেজে এসে সরজমিনে এলাকা পরিদর্শন করলেন, বায়োডাইভার্সিটি বোর্ডের চেয়ারম্যান ড. হিমাদ্রি শেখর দেবনাথ, রিসার্চ অফিসার ড. অনির্বান রায়, জেলার কোঅর্ডিনেটর দেবজিৎ নন্দ প্রমুখ। ছিলেন, কলেজের অধ্যক্ষ ড. সুকুমার চন্দ্র, পিংলা পঞ্চায়েত সমিতির সভাপতি বীরেন মাইতি, পূর্ত কর্মাধক্ষ্য চন্ডীচরন সামন্ত সহ একাধিক প্রশাসনিক ব্যাক্তিবর্গ। কলেজ সূত্রে জানা গেছে, এই জীববৈচিত্র্য পার্কে (Biodiversity Park) সাধারণ গাছপালা ছাড়াও, হারিয়ে যাওয়া বহু গাছপালা দেখা যাবে। প্রকৃতিতে এখন আর সচরাচর দেখা যায় না এমন সব গাছ লাগানো হবে এই পার্কের মধ্যে। নতুন প্রজাতির এই সমস্ত উদ্ভিদ বা গাছপালার সঙ্গে পড়ুয়াদের পরিচয় করাতেই এই পার্ক তৈরীর উদ্যোগ। পিংলা কলেজের অধ্যক্ষ (Principal) ড. সুকুমার চন্দ্র বলেন, “এই জীববৈচিত্র্য পার্ক বিনোদন ও শিক্ষার সহবস্থান ঘটাবে। যা শিক্ষা ক্ষেত্রে একটা নতুন মাত্রা সংযোজন করবে। উপকৃত হবে এই প্রজন্মের পড়ুয়ারা।”

News Desk

Recent Posts

নতুন অবতারে ‘দাবাং’ দিলীপ, ঝালমুড়ি নিয়ে গান রেকর্ডিং স্টুডিওতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ জুলাই: সচরাচর 'রাফ অ্যান্ড টাফ' মুডেই দেখা যায়…

5 hours ago

Medinipur: ঋতব্রত তৃণমূলের জেলা সভাপতি হয়ে উচ্ছ্বসিত প্রদীপ, ভূয়সী প্রশংসা শুভেন্দু-দিলীপের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ জুলাই: আদি তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক মনোনীত হওয়ার…

2 days ago

Midnapore: ফের স্যালাইন কাণ্ড মেদিনীপুর মেডিক্যালে, এবার মেয়াদ-উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ চিকিৎসাধীন রোগীকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ জুলাই: ফিরল দেড় বছর আগের স্মৃতি। ফের স্যালাইন-কাণ্ড…

5 days ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হাসপাতালে চালু হচ্ছে এমআরআই, সিটি স্ক্যান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৩ জুলাই: খড়্গপুর আইআইটির শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সুপার স্পেশালিটি হাসপাতালে চালু…

1 week ago

Medinipur: আনন্দপুর অগ্নিকাণ্ডের পাঁচ মাস পরেও ‘নিখোঁজ’ পিংলার অনুপ, অনিশ্চিত ভবিষ্যত সন্তানের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ জুলাই: তারাতলার নির্মীয়মাণ গোডাউন ভেঙে ১৬ জন শ্রমিকের…

2 weeks ago

Kharagpur: রেল শহরে গুলি চালিয়ে ছিনতাইয়ের ঘটনায় খড়্গপুর ও ঝাড়খণ্ডের তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২২ জুন: রবিবার দুপুরে 'ফিল্মি কায়দায়' গুলি চালিয়ে ছিনতাইয়ের ঘটনায়…

3 weeks ago