IIT KHARAGPUR

IIT Kharagpur: একাধিক শূন্যপদে সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ার নিয়োগ করবে IIT খড়্গপুর, আবেদন করুন ২৩ জুলাইয়ের মধ্যে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের একটি গবেষণামূলক প্রকল্পে কাজের সুযোগ রয়েছে দেশের প্রাচীনতম প্রযুক্তিবিদ্যার পীঠস্থান আইআইটি খড়্গপুরে (IIT Kharagpur)। শূন্যপদ ২২টি। দু’দিন আগে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আইআইটি খড়্গপুরের তরফে। ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে আগামী ২৩ জুলাইয়ের মধ্যে। আইআইটি খড়্গপুরের অধীন জি.এস সান্যাল স্কুল অফ টেলিকমিউনিকেশনে এই গবেষণা প্রকল্পের কাজ হবে। ‘নেক্সট জেনারেশন ওয়্যারলেস রিসার্চ অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজেশন অন ৫জি অ্যান্ড বিয়ন্ড’ (Next Generation Wireless Research and Standardization on 5g and beyond) শীর্ষক এই প্রকল্পের জন্য অর্থ সহায়তা করবে কেন্দ্রীয় ইলেক্ট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক।

IIT Kharagpur (Pic- Own and Symbolic):

প্রকল্পে সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ার (রিসার্চ) পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা ২২। প্রকল্পের কাজে এক বছর বা গবেষণার কাজ শেষ হওয়া পর্যন্ত নিযুক্তদের সংশ্লিষ্ট পদে বহাল রাখা হবে। প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হলে এই পদে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার উপর নির্ভর করে নিযুক্তদের পারিশ্রমিক দেওয়া হবে মাসে ৬৫ হাজার টাকা। আবেদনকারীদের এমটেক বা এমএস (M.Tech/M.S) উত্তীর্ণ হতে হবে। যাঁরা এমটেক বা এমএস-এর চূড়ান্ত বর্ষে রয়েছেন, তাঁরাও আবেদন করতে পারবেন। যাঁদের ডিজিটাল কমিউনিকেশন, ওয়্যারলেস কমিউনিকেশন, ডিএসপি, ওয়্যারলেস নেটওয়ার্ক, অপটিক্যাল নেটওয়ার্ক, ম্যাটল্যাব, অমনেট++ নিয়ে কাজের দক্ষতা রয়েছে, তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে (iitkgp.ac.in) গিয়ে সমস্ত নথি সহ আবেদন করতে হবে। মহিলা প্রার্থী বাদে বাকিদের আবেদনমূল্য বাবদ জমা দিতে হবে ১০০ টাকাও। আগামী ২৩ জুলাই আবেদনের শেষ দিন। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকেই জানা যাবে।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago