IIT KHARAGPUR

IIT Kharagpur: একাধিক বিভাগে অধ্যাপক ও সহকারী অধ্যাপক নিয়োগ করবে IIT খড়্গপুর, আবেদন করতে হবে ৩১ জানুয়ারির মধ্যে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ জানুয়ারি: একাধিক বিভাগে অধ্যাপক ও সহকারী অধ্যাপক নিয়োগ করবে আইআইটি খড়্গপুর (IIT Kharagpur)। এই মর্মে সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আইআইটি খড়্গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে (www.kgpiit.ac.in)। আবেদন করতে হবে ৩১ জানুয়ারির মধ্যে। প্রফেসর (Professor) অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (Assistant Professor), অ্যাসোসিয়েট প্রফেসর (Associate Professor) নিয়োগ করা হবে। ফ্যাকাল্টি অফ বায়োটেকনোলজি অ্যান্ড বায়ো সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচার, বিজ্ঞান বিভাগ, হিউম্যানিটিজ়, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক সায়েন্সস, ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ল, ম্যানেজমেন্ট বিভাগে শূন্যপদ রয়েছে।

IIT Kharagpur (file photo):

এক্ষেত্রে আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি (Phd) ডিগ্রি থাকা দরকার। পাশাপাশি, প্রফেসর পদে ১০ বছরের, অ্যাসোসিয়েট প্রফেসর পদে ছ’ বছর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদ আবেদনের জন্য তিন বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকা দরকার। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন। প্রফেসর পদে প্রতি মাসে বেতন হবে ২,৩৭,৫৪২ টাকা। অ্যাসোসিয়েট প্রফেসর পাবেন ২,০৯,০৭২ টাকা বেতন এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরা পাবেন ১,৫৩,৪৪৬ টাকা প্রতি মাসে।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago