Categories: IIT KHARAGPUR

IIT Kharagpur: উচ্চ শিক্ষায় এশীয় সেরার তালিকায় IIT খড়্গপুর! ভারতের সাত শিক্ষা প্রতিষ্ঠান জায়গা করলো প্রথম একশোয়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ নভেম্বর:”কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস ২০২” (QS Asia University Rankings)- এর বিচারে উচ্চতর এবং কারিগরি শিক্ষায় এশীয় সেরাদের তালিকায় জায়গা করে নিল ভারতের ৭টি শিক্ষা প্রতিষ্ঠান। তার মধ্যে রয়েছে আইআইটি খড়্গপুর (IIT Kharagpur)-ও। রাজ্যের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তালিকায় আছে আইআইটি খড়্গপুর (IIT Kharagpur)। এই তালিকায় দেশের সেরা সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে আইআইটি বম্বে (IIT Bombay)। এশিয়ার সেরা ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় আইআইটি বোম্বে রয়েছে ৪০তম স্থানে। গত বছরের তুলনায় এই শিক্ষা প্রতিষ্ঠানটি তালিকায় দু’ধাপ এগিয়েছে। অন্য দিকে, ‘কিউএস এশিয়া র‌্যাঙ্কিংস ২০২২’-এর তালিকা থেকে এক ধাপ নীচে নেমে ৪৬তম স্থানে রয়েছে আইআইটি দিল্লি (IIT Delhi)। বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (IISC Bengalore) ৫২তম স্থানে উঠে এসেছে। গত বছর সেটি ছিল ৫৬তম স্থানে। এ ছাড়া, এশীয় সেরাদের প্রথম একশোয় রয়েছে আইআইটি মাদ্রাজ (IIT Madras)। ৫৩তম স্থানে আছে আইআইআইটি মাদ্রাজ। আইআইআইটি খড়্গপুর (IIT Kharagpur) ৬১তম স্থান দখল করেছে। এছাড়াও, আইআইআইটি কানপুর (IIT Kanpur) ৬৬তম স্থানে এবং ইউনিভার্সিটি অফ দিল্লি (University of Delhi) ৮৫তম স্থান দখল করেছে এশিয়ার ‘সেরা একশো’-টি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায়।

আইআইটি খড়্গপুর (IIT Kharagpur):

প্রসঙ্গত উল্লেখ্য, ‘কোয়াককোয়ারেলি সাইমন্ডস’ (Quacquarelli Symonds) নামের এই ব্রিটিশ সংস্থা বরাবরের মতোই এবারও এশিয়া মহাদেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলি বেছে নিয়েছে। বিশ্বব্যাপী (QS World University Rankings) সেরা প্রতিষ্ঠানগুলিও বেছে নেয় এই সংস্থা। কিউএস (QS) কর্তৃপক্ষের দাবি, আন্তর্জাতিক স্তরে উচ্চশিক্ষা ক্ষেত্রে সবচেয়ে বড় নেটওয়ার্ক রয়েছে তাদের। এবার, “কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস ২০২৩”- এর তালিকায় প্রথম তিনে রয়েছে চিনের দু’টি বিশ্ববিদ্যালয়— পি পিকিং এবং সিনহুয়া। দ্বিতীয় স্থানটি দখল করেছে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর (এনইউএস)। এই তালিকা তৈরিতে বিভিন্ন সূচক ব্যবহার করা হয়। সংবাদমাধ্যম সূত্রে খবর, মূলত সংশ্লিষ্ট উচ্চতর ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের খ্যাতি, পিএইচডি ডিগ্রিধারী কর্মীদের সংখ্যা এবং আন্তর্জাতিক পড়ুয়াদের শতাংশের বিচার প্রভৃতির উপর নির্ভর করে তালিকা তৈরি করা হয়। এশিয়ার প্রথম একশো-টি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় ভারতের সাত-টি ইউনিভার্সিটি বা প্রযুক্তিগত প্রতিষ্ঠান জায়গা পেয়েছে এবার। সবচেয়ে এগিয়ে রয়েছে আইআইটি বম্বে (IIT Bombay)। অপরদিকে, এ রাজ্যের ‘গর্ব’ আইআইটি খড়্গপুর (IIT Kharagpur)-ও জায়গা পেয়েছে সেরা একশোয়।

Advertisement:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago