Kharagpur

West Midnapore: দিনের বেলায় শহরে, অন্ধকার নামলেই জঙ্গলের মাঝে! পশ্চিম মেদিনীপুরের কেশবের কাণ্ডে হতবাক পুলিশ থেকে বনদপ্তর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ নভেম্বর: কেশবের আজব কাণ্ড কারখানায় হতবাক পুলিশ থেকে বনদপ্তর! জানা যায়, দিনের বেলায় খড়্গপুর সংলগ্ন হিজলি এলাকায় বিভিন্ন বাড়ি কিংবা দোকানে জল পৌঁছনোর কাজ করে সে। তবে, রাত নামলেই হিজলি সংলগ্ন গভীর জঙ্গলে পৌঁছে যায় সে। সেই জঙ্গলের মাঝেই তৈরি করা তার অস্থায়ী বাড়িতে রাত কাটায় সে। মাওবাদীদের মতোই অস্থায়ী বাড়ির চারপাশ কাঁটা-ঝোপঝাড় দিয়ে ঢেকে রেখেছিল সে। তবে, শেষ রক্ষা হলোনা! বনদপ্তরের কাছে এই খবর পৌঁছনোর পরই শনিবার দুপুরে তাঁরা গভীর জঙ্গলে পৌঁছে যান। খবর দেন পুলিশকেও। কেশবের ঘর ভাঙার আগেই অবশ্য মাথায় হাত পুলিশ ও বনকর্মীদের। মাঝ জঙ্গলে কেশবের ঘরে থরে থরে সাজানো শাড়ি! নতুন, পুরানো সব রকম শাড়িই আছে। সংখ্যাটা ১০-১২ টা বা ৫০-১০০ টা নয়! অন্তত দেড় থেকে দু’ হাজার শাড়ি। সঙ্গে আবার আরো একটি রহস্যময় বস্তু পাওয়া গেছে তার ওই তাঁবুর মতো ঘর থেকে। নিজের হাতে তৈরি হলেও, তা অনেকটাই বড় পুতুলের মতো দেখতে! তবে, কি সেক্স ডল তৈরি করেছিল কেশব ওরফে মোহন? আর, এতো এতো শাড়িই বা কোথা থেকে পেয়েছিল সে? পুলিশ তাকে আটক করে তদন্ত শুরু করেছে। অপরদিকে, মনোবিদেরা বিষয়টিকে “বিকৃত বা অসুস্থ মানসিকতার পরিচয়” বলেই মনে করছেন প্রাথমিকভাবে।

থরে থরে সাজানো শাড়ি, ডল হাতে কেশব :

প্রসঙ্গত উল্লেখ্য, রেল শহর থেকে কিছুটা দূরেই হিজলি এলাকায় ঘন জঙ্গলের মাঝে একাকী বসবাস! অনেকটা, মাওবাদী কায়দায় চারপাশ কাঁটা দিয়ে ঘিরে ঘন জঙ্গলের মাঝে অস্থায়ী ঘর তৈরি করে এক ব্যক্তির বসবাসের খবর পৌঁছয় বনদপ্তরের কাছে। খবর পাওয়ার পরই ব্যক্তির ঘর ভাঙতে যান বনকর্মীরা। একই সঙ্গে পুলিশেও খবর দেন। মাঝ জঙ্গলে পুলিশ গিয়ে হতবাক! চারিপাশ ঘেরা ঝোপঝাড়, কাঁটা দিয়ে। মাওবাদীদের মতোই। ঘরে অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করল নতুন পুরানো প্রায় ১৫০০-২০০০ শাড়ি। শুধু তাই নয়, তার নিজের হাতে তৈরি একটি সেক্স ডলও পাওয়া গেছে। যেটিকে মেয়েদের শালোয়ার কামিজ পরিয়ে রেখেছিল কেশব হেমব্রম ওরফে মোহন নামে বছর ৪৯-এর ওই যুবক। ইতিমধ্যে তাকে আটক করেছে খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ। জানা গেছে, হিজলি সংলগ্ন এলাকায় পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ করত সে। তারপর, অন্ধকার নামলেই আশ্রয় নিত ওই ঘন জঙ্গলে! স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই এলাকার বিভিন্ন বাড়ি ও দোকান থেকে গত কয়েক মাস ধরেই শাড়ি চুরি হচ্ছিল। এদিকে, কেশবের ঘর থেকে দেড়-দু হাজার শাড়ি পাওয়া গেছে! কিন্তু, চুরি করলেও, সেই সব শাড়ি ঘরে জমিয়ে রেখেছিল কেন সে? কেনোই বা পরিবার ছেড়ে এই গভীর জঙ্গলে বসবাস করত কেশব? এই ধরনের ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

কেশবের কাণ্ড কারখানা:

Advertisement:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

7 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago