প্রতীকী ছবি :
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মালদা, ১৬ ডিসেম্বর: বড়সড় স্বস্তি রাজ্যে! ওমিক্রণ আক্রান্ত মুর্শিদাবাদের শিশুর নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এল। পরিবারের বাকি সদস্যদের নমুনা রিপোর্টও নেগেটিভ! প্রসঙ্গত, বুধবার মালদহের কালিয়াচকের বালিয়াডাঙ্গায় আত্মীয়ের বাড়িতে শিশু ও পরিবারের ছয়জনের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য দপ্তর। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবরেটরীতে নমুনা পরীক্ষা করা হয়।
বৃহস্পতিবার মালদহের মুখ্য স্বাস্থ্য আধিকারিক পাপড়ি নায়েক জানিয়েছেন, “প্রত্যেকেরই নমুনা পরীক্ষা নেগেটিভ হয়েছে। আপাতত ওই শিশু, দিদি ও বাবা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন। রাজ্যের নির্দেশ পেলে মালদা মেডিকেল কলেজ থেকে তাঁদের বাড়ি ফেরত পাঠানো হবে। পরবর্তীতে আরও কিছুদিন বাড়িতেই আইসোলেশন থাকবেন ওই পরিবার। পাশাপাশি পরিজন ও প্রতিবেশীদের মধ্যে কারা সংস্পর্শে এসেছেন তাঁদের তালিকা তৈরি এবং নমুনা সংগ্রহের কাজও চলছে। সেই নমুনাগুলো পরীক্ষার পরে আরও কেউ নতুন করে সংক্রমিত হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যাবে।”
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…