Health

West Midnapore: তামাক ছাড়ুন, নিজে বাঁচুন, অপরকেও বাঁচতে দিন! পশ্চিম মেদিনীপুরে সচেতনতার প্রথম পাঠ পুলিশ আর স্বাস্থ্যকর্মীদেরই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ মে: আইন আর স্বাস্থ্যরক্ষার কারিগরদেরই দেওয়া হল সচেতনতার প্রথম পাঠ। নিজেরা সচেতন আর সুরক্ষিত হয়ে, সাধারণ মানুষকে তাঁরা দেবেন সচেতনতার বার্তা! আগামী ৩১ মে ‘বিশ্ব তামাক বিরোধী দিবস’ (World No Tobacco Day)-এর আগে তাই জাতীয় তামাক বর্জন কর্মসূচি বা National Tobacco Control Programme’র অঙ্গ হিসেবে সচেতনতা শিবির অনুষ্ঠিত হল, শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে। শালবনী গ্রামীণ ও সুপার স্পেশালিটি হাসপাতালের স্বাস্থ্যকর্মী বৃন্দ এবং শালবনী থানার পুলিশ কর্মীদের নিয়ে বৃহস্পতিবার এই সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন, স্বাস্থ্য দপ্তরের তরফে এই কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত দুই স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক স্বাতীলেখা মুখার্জি ও সুমিত মান্না। এছাড়াও, শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালের তরফে ছিলেন, চিকিৎসক দিলীপ কুমার সাহা, চিকিৎসক সুজায়ুল আলম ও চিকিৎসক কৃষাণু পানিগ্রাহী। ছিলেন, শালবনী থানার আইসি গোপাল বিশ্বাস।

পুলিশ ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে সচেতনতা শিবির:

এই সচেতনতা মূলক শিবিরে, তামাক জাতীয় দ্রব্য বর্জন ও নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দেওয়া হয়। সারা বছর ধরেই পুলিশ ও স্বাস্থ্যকর্মীদের তরফে তামাক জাতীয় দ্রব্য বর্জন ও নিয়ন্ত্রণের অভিযান চালানো হবে বলেও জানানো হয়। শালবনী থানার ইন্সপেক্টর ইনচার্জ (ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক) গোপাল বিশ্বাস উপস্থিত পুলিশ কর্মীদের স্মরণ করিয়ে দেন, “তামাক শুধু নিজেরই ক্ষতি করে না! ক্ষতি করে পরিবেশ, পরিজন থেকে শুরু করে পাশের জনেরও। সিগারেট, বিঁড়ি, গুটখা- প্রভৃতি সবকিছু তাই সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। আর, সেই বর্জন শুরু হোক আপনাদের বা আমাদের দিয়েই।” শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালের তরফে সহকারী সুপার ড. কৃষাণু পানিগ্রাহী বলেন, “সার বছর ধরেই আমরা এই ধরনের কর্মসূচি চালিয়ে যাই। এদিন পুলিশ ও স্বাস্থ্য কর্মীদের নিয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। যাতে তাঁরা নিজেরা সচেতন হয়ে, সচেতনতার বার্তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারেন।”

পুলিশ ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে সচেতনতা শিবির :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

5 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

6 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

1 week ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago