Accident

Accident: পশ্চিম মেদিনীপুরে জাতীয় সড়কের উপর দুটি পৃথক দুর্ঘটনায় মৃত্যু দুই বাইক আরোহীর, আহত দুই ট্রাক চালক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ মে: পশ্চিম মেদিনীপুরে দু’টি পৃথক দুর্ঘটনায় মৃত ২ এবং আহত ২। দুটি দুর্ঘটনাই ঘটেছে জাতীয় সড়কের উপর। প্রথম দুর্ঘটনাটি ঘটেছে, বুধবার সন্ধ্যায় ৬ নং জাতীয় সড়কের উপর, খড়্গপুর লোকাল থানার অন্তর্গত জটিয়া এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা নাগাদ দুই যুবক বাইকে করে কলাইকুন্ডা থেকে জটিয়া-তে নিজেদের বাড়ি ফিরছিলেন। জটিয়া’র কাছাকাছি এলাকায়, হঠাৎ পেছন থেকে একটি ডাম্পার তাদের বাইকে ধাক্কা মারে। জাতীয় সড়কের ‌উপর-ই ছিটকে পড়েন দুই বাইক আরোহী এবং ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় ওই দুই যুবকের নাম যথাক্রমে- মিহির মাহাতো (২৯) ও গণেশ মাহাতো (৩১)। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাদের মৃতদেহ উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। বৃহস্পতিবার সেখানেই তাদের ময়নাতদন্ত হয়। এদিকে, ঘটনা ঘিরে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া! অপরদিকে, ঘাতক গাড়িটি পলাতক। পুলিশ গাড়িটির খোঁজ চালাচ্ছে। এদিকে, খড়্গপুর গ্রামীণের বিধায়ক দীনেন রায় বৃহস্পতিবার সকালে দুই যুবকের (দুই বন্ধুর) বাড়িতে গিয়ে সমবেদনা জানান এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। জানা গেছে, দু’জনই বুধবার মেদিনীপুর শহরে অনুষ্ঠিত মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিয়ে, সন্ধ্যা নাগাদ বাড়ি ফিরছিলেন।

খড়্গপুর গ্রামীণ থানায় দুর্ঘটনায় মৃত্যু দুই যুবকের :

অন্যদিকে, বৃহস্পতিবার দুপুরে ৬০ নং জাতীয় সড়কের উপর-ও একটি মারাত্মক দুর্ঘটনা ঘটে। শালবনী ব্লকের গোদাপিয়াশাল এবং কাছারিরোডের মাঝামাঝি স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুটি মালবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। একটি ট্রাক জাতীয় সড়ক থেকে রীতিমতো ছিটকে, পাশের নয়ানজুলিতে পড়ে যায়! এরপরই, এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পৌঁছয় পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, দুই ট্রাকের চালক-ই আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে। একজন চালকের আঘাত তুলনায় গুরুতর বলে জানা গেছে। তাঁর পা ভেঙে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এদিকে, শালবনী থানার পুলিশের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই জাতীয় সড়কের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনা’র তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে, স্থানীয় বাসিন্দা ও পথচারীদের দাবি, আজ আরও ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত। ওই দুই ট্রাকের পেছনে থাকা অন্যান্য ট্রাক ও গাড়িগুলিও এই অতর্কিত দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারায়! তাই, ট্রাকচালকদের আরো সতর্ক হয়ে গাড়ি চালানো উচিত বলে দাবি তাঁদের।

সমবেদনা জানাতে গ্রামে যান খড়্গপুর গ্রামীণের বিধায়ক দীনেন রায়:

দুর্ঘটনা শালবনীতে ৬০ নং জাতীয় সড়কে :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago