Health

“সাধারণ মানুষকে সঠিক পরিষেবা দেওয়াই একমাত্র লক্ষ্য”, দায়িত্ব নিয়েই শালবনীর নতুন সুপার বার্তা দিলেন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জুন: দায়িত্ব নিলেন শালবনী সুপার স্পেশালিটি তথা করোনা হাসপাতালের নতুন সুপার ডাঃ মনোজিৎ বিশ্বাস। শালবনীর বিএমওএইচ বা ব্লক স্বাস্থ্য আধিকারিক হিসেবেও দায়িত্ব বুঝে নিলেন তিনি। সোমবার থেকে তিনি দায়িত্ব নিয়েছেন। মঙ্গলবার হাসপাতালের সকল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে একটি বৈঠকও করলেন। বার্তা দিলেন, “সাধারণ মানুষকে সঠিক পরিষেবা দেওয়াই আমাদের একমাত্র কর্তব্য। আর, সেটাই আমাদের লক্ষ্য।”

শালবনীর নতুন সুপার তথা বিএমওএইচ’কে শুভেচ্ছা জানানো হলো ‘ছত্রছায়া’র পক্ষ থেকে :

প্রসঙ্গত, গত ১৭ ই জুন রাজ্য স্বাস্থ্য দপ্তর একটি নির্দেশিকা অনুযায়ী শালবনী সুপার স্পেশালিটি (করোনা হাসপাতালের) হাসপাতালের সুপার’কে বদলি করা হয়। পরিবর্তন করা হয় রুরাল হাসপাতালের BMOH কেও। এরপর, সোমবার (২১ জুন) দায়িত্ব গ্রহণ করেন, এতদিন ঘাটালের বিদ্যাসাগর গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ হিসেবে দায়িত্ব পালনকারী ডাঃ মনোজিৎ বিশ্বাস। দায়িত্ব নেওয়ার পর মঙ্গলবার তিনি জানান, “আমার সকল সহকর্মী তথা স্বাস্থ্য যোদ্ধাদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষকে সুষ্ঠু পরিষেবা দিতে চাই। করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় আমরা সদা তৎপর। আশা করছি প্রত্যেকের সহযোগিতা পাবো।” প্রায় বছরখানেক শালবনীর বিএমওএইচ হিসেবে দায়িত্ব পালনকারী ডাঃ নবকুমার দাস চার্জ (দায়িত্ব) বুঝিয়ে দেন ডাঃ বিশ্বাস’কে। বর্তমানে তিনি শালবনী গ্রামীণ হাসপাতালের মেডিক্যাল অফিসার থাকবেন। তিনি জানিয়েছেন, “আমার পক্ষ থেকে বিএমওএইচ স্যারকে প্রতি মুহূর্তে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই।” উল্লেখ্য যে, এদিন শালবনীর নতুন সুপার তথা বিএমওএইচ’কে শুভেচ্ছা জানানো হলো স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ছত্রছায়া’র পক্ষ থেকে। সংগঠনের পক্ষে নুতন ঘোষ জানান, “উনি নিজের ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মকান্ড সম্পর্কে জানালেন। ভালো লাগলো। ওনাকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।”

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago