Health

Dengue: পুজোর আগে পশ্চিম মেদিনীপুরেও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু! চলতি মরশুমে আক্রান্ত শতাধিক, গত ১২ দিনেই ৩৫; বেড়েছে ম্যালেরিয়া আর স্ক্রাব টাইফাসও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ সেপ্টেম্বর: পুজোর রাজধানী কলকাতা সহ কয়েকটি জেলাতে রীতিমতো ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু পরিস্থিতি। গত কয়েকদিনে শুধু কলকাতাতেই ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬ জনের। সারা রাজ্যে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১১ জনের। ইতিমধ্যে, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন মেয়র ফিরহাদ হাকিম। কলকাতা ছাড়াও, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, দার্জিলিং, জলপাইগুড়ির ডেঙ্গু পরিস্থিতি নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। পশ্চিম মেদিনীপুরের পরিস্থিতি এখনও উদ্বেগজনক না গেলেও, আগস্ট মাস থেকে মারাত্মক হারে বেড়েছে ডেঙ্গু এবং ম্যালেরিয়া। বিশেষত, মরশুমের শেষ লগ্নে ভালো রকম বৃষ্টি হওয়ায় ঘাটাল ও খড়্গপুর মহকুমার নীচু অংশগুলিতে জমেছে জল। আর, তাতেই ঘাটাল মহকুমার দাসপুর (১ নং) এলাকায় গত কয়েকদিনে ভয়াবহ হারে বেড়েছে ডেঙ্গু। মঙ্গলবার সন্ধ্যায় জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, গত ১২ দিনে (১ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর) জেলায় ৩৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে, শুধু দাসপুর ১ নং ব্লকেই ১২ জন আক্রান্ত হয়েছেন ডেঙ্গুতে। দাসপুর ২ নং ও ঘাটালে ৩ জন করে আক্রান্ত হয়ে। সবং, পিংলা, ডেবরা ও খড়্গপুর পৌরসভায় ২ জন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। কেশপুর ও মেদিনীপুর সদর ব্লকেও ২ জনের ডেঙ্গু ধরা পড়েছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী জানিয়েছেন, “কয়েকটি ব্লকে আগস্ট ও সেপ্টেম্বর মাসে ডেঙ্গু ও ম্যালেরিয়া একটু বেড়েছে। তবে, আমাদের জেলাতে একজনেরও মৃত্যু হয়নি। এই মুহূর্তে ডেবরা (৭), ঘাটাল (৪), মেদিনীপুর মেডিক্যাল (৪) ও খড়্গপুর (১) হাসপাতালে মোট ১৬ জন আছেন। তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে, মঙ্গলবার স্বাস্থ্য দপ্তরের একটি বৈঠক ছিল। সেখানেও প্রতিটি ব্লককে ডেঙ্গু ও ম্যালেরিয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে। আশা দিদিরা সহ স্বাস্থ্য কর্মীরা তৎপরতার সঙ্গে নিজেদের কাজ করছেন। জেলা জুড়ে গাপ্পি মাছ ছাড়া হয়েছে এবং হচ্ছে। বাড়ির আশপাশের এলাকা পরিচ্ছন্ন রাখা এবং মশারি টাঙানোর কথা বলা হচ্ছে।”

চোখ রাঙাচ্ছে ডেঙ্গু :

জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, চলতি মরশুমে পশ্চিম মেদিনীপুরে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১০৭ জন। ম্যালেরিয়ায় এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮২ জন। এর মধ্যে, আগস্ট মাসেই ম্যালেরিয়া আক্রান্ত হয়েছেন ৪৬ জন। সর্বাধিক আক্রান্ত দাসপুর ২ নং ব্লকে। আগস্ট মাসে ১১ জন আক্রান্ত হয়েছেন এই ব্লকে। ঘাটাল ও ডেবরা-তে আক্রান্ত হয়েছেন ৬ জন করে। গড়বেতা ১ নং ও নারায়ণগড়ে আগস্ট মাসে ম্যালেরিয়া আক্রান্ত হয়েছেন ৪ জন করে। এছাড়াও, সবং ও গড়বেতা ২ নং ব্লকে ৩ জন করে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের তরফে জনজাতি অধ্যুষিত কয়েকটি ব্লকের জন্য বিশেষ একধরনের রাসায়নিক যুক্ত মশারি পাঠানো হবে। একইসঙ্গে, সতর্কতা ও সচেতনতা মূলক বিভিন্ন পদক্ষেপও গ্রহণ করা হচ্ছে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। অন্যদিকে, জেলার করোনা পরিস্থিতি এই মুহূর্তে সম্পূর্ণ নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী। গত ৭ দিনে ৫৩ জন সংক্রমিত হলেও, তাঁরা সকলেই স্বল্প উপসর্গ যুক্ত বলে জানিয়েছেন তিনি। এদিকে, চলতি মরশুমে এখনো অবধি জেলায় মোট স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়েছেন ১৫৯ জন। এর মধ্যে অধিকাংশই শিশু। তবে, মেদিনীপুর মেডিক্যাল সহ জেলার বিভিন্ন হাসপাতালে সঠিক চিকিৎসার মাধ্যমে তারা বেশিরভাগই সুস্থ হয়ে উঠছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন (Advertisement):

বিজ্ঞাপন (Advertisement) :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago