Investigation

ED in Pingla: পিংলায় পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী’র নামাঙ্কিত BCM International স্কুলে ইডি আধিকারিকরা, চলছে তল্লাশি অভিযান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ সেপ্টেম্বর: এই মুহূর্তের চাঞ্চল্যকর খবর হল, পশ্চিম মেদিনীপুরের পিংলার গোপীনাথপুর (খিরীন্দা মৌজা) এলাকায় অবস্থিত অভিজাত বি.সি.এম ইন্টারন্যাশনাল স্কুলে হানা দিলেন ইডি আধিকারিকরা। বুধবার বিকেল ৩ টা ২০ নাগাদ স্কুলে এসে পৌঁছন চার সদস্যের তদন্তকারী দল। জানা যায়, এই বি.সি.এম ইন্টারন্যাশনাল স্কুল (B.C.M International School) আসলে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের নামাঙ্কিত (বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল)। যে স্কুলের মালিক নাকি তাঁর জামাই কল্যাণময় ভট্টাচার্য। যদিও, তিনি বিদেশে থাকেন এবং স্কুল দেখাশোনার দায়িত্ব পালন করে থাকেন তাঁর মামা কৃষ্ণপ্রসাদ অধিকারী। উল্লেখ্য যে, গত ২২ জুলাই (পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখার্জির গ্রেপ্তারির দিনে) এই কৃষ্ণপ্রসাদের খিরিন্দার বাড়িতে কেন্দ্রীয় আয়কর দপ্তরের ৫ জনের প্রতিনিধিদল হানা দিয়েছিলেন। সকাল ৮ থেকে রাত্রি ৮ টা পর্যন্ত তল্লাশি চালিয়ে প্রচুর ফাইল ও কাগজপত্র নিয়ে গিয়েছিলেন তাঁরা। টানা জিজ্ঞাসাবাদে অসুস্থ-ও হয়ে পড়েছিলেন কৃষ্ণপ্রসাদ! এবার, সরাসরি স্কুলে হানা দিলেন ইডি আধিকারিকরা।

পিংলার স্কুলে ইডি আধিকারিকরা:

প্রসঙ্গত, রাজ্য জুড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বেআইনি আর্থিক লেনদেনের তদন্ত করতেই পিংলার এই বাড়িতে ২২ জুলাই উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় আয়কর দপ্তরের প্রতিনিধিরা। কারণ, পিংলার এই প্রত্যন্ত গ্রামেই এক সুবিশাল ইংরেজি মাধ্যম স্কুল (প্রায় ৪৫ কোটি টাকায় নির্মিত) এবং বাগানবাড়ির পেছনে পার্থ চট্টোপাধ্যায়ের ‘হাতযশ’ আছে বলে স্পষ্ট অভিযোগ করেছিলেন গ্রামবাসী থেকে বিরোধী সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা। তাই, কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাড়ি ঘিরে রেখে সেদিন ১২ ঘন্টার তল্লাশি অভিযান হয়। আর, এবার আর বাড়ি নয়, জল্পনার কেন্দ্রবিন্দুতে থাকা সেই বিসিএম ইন্টারন্যাশনাল স্কুলেই ইডি’র চার সদস্যের একটি দল হানা দিলেন বুধবার বিকেল ৩ টা ২০ নাগাদ। সূত্রের খবর অনুযায়ী, স্কুলের ভেতরে প্রবেশ করে ইতিমধ্যে স্কুল কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তাঁরা। চালানো হচ্ছে তল্লাশি। তদন্তকারী সহ সংশ্লিষ্ট বিভিন্ন মহলের অনুমান, শিক্ষক নিয়োগের দুর্নীতির টাকাতেই জামাইয়ের জন্য এই সুবিশাল স্কুল তৈরি করে দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়! এদিকে, এই মুহূর্তে পিংলার ওই এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে!

বিজ্ঞাপন (Advertisement):

বিজ্ঞাপন (Advertisement) :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago