Ghatal

Ghatal Master Plan: ভোট এলেই মাস্টার প্ল্যানের গল্প, তারপর শুধুই ‘রাজনীতি’! ক্ষোভে ফুঁসছেন ‘জলবন্দী’ ঘাটালবাসী

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৬ অক্টোবর: বৃষ্টি থামলেও ঘাটালে বন্যা পরিস্থিতির অবনতি! বাড়ছে শিলাবতী নদীর জল। প্লাবিত পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা। জলের তলায় বিভিন্ন স্কুল-স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে পৌর ও গ্রামীণ এলাকার একটা বড় অংশ। নিচু এলাকার রাস্তাঘাট জলের তলায়। নৌকো চড়ে চলছে পারাপার। ঘাটাল পৌরসভা ২ নম্বর ওয়ার্ড আড়গোডা এলাকায় রাজ্য সড়কে জল। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। ঘাটালের বিভিন্ন এলাকায় সরকারি নৌকো নামানোর দাবি স্থানীয়দের। আর, এর মধ্যেই এলাকাবাসীদের ক্ষোভ কেন্দ্র ও রাজ্যের শাসকদলকে ঘিরে। তাঁদের বক্তব্য, গত ৪০ বছরেও অধরা ঘাটাল মাস্টার প্ল্যান। শুধু ভোট এলেই নেতাদের মুখে শোনা যায় আশ্বাস বাণী! এদিকে, কেন্দ্র ও রাজ্য পরস্পরকে দোষারোপ করতে ব্যস্ত। ঘাটালের বিধায়ক শীতল কপাট বলেন, “রাজ্য চায়না ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়িত হোক। তাই, সহযোগিতা করছেনা!” রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া বলেন, “বার বার দরবার করার সত্ত্বেও অর্থ বরাদ্দ করছে না কেন্দ্র!” আর, কেন্দ্র-রাজ্যের এই টানাপোড়নের মধ্যেই ফের একবার জলে ভাসতে হলো ঘাটালবাসীকে!

বিজ্ঞাপন:

প্রসঙ্গত, ঘাটালের বন্যা কবলিত এলাকার বাসিন্দারা বৃহস্পতিবার ক্ষোভ প্রকাশ করে বলেন, “ভোট এলেই রাজনৈতিক দলগুলি প্রতিশ্রুতি দেয় ঘাটাল মাস্টার প্ল্যানের। ভোট মিটে গেলে আর দেখা পাওয়া যায় না নেতাদের!” উল্লেখ্য, ১৯৮২ সালে তৎকালীন বামফ্রন্ট (সিপিআইএম) সরকারের সেচ মন্ত্রী প্রভাস রায় ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের শিল্যানাস করেন। তারপর, ৪০ বছর কেটে গেলেও কার্যকরী হয়নি ঘাটার মাস্টার প্ল্যান। শুধুমাত্র ভোট এলেই শোনা যায়, ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণে প্রতিশ্রুতি!

ষাটোর্ধ্ব শেফালী দাসের অভিযোগ, “আমি ছোটবেলা থেকেই ঘাটাল মাস্টার প্ল্যান শুনে আসছি। আমার জীবিত জীবদ্দশায় ঘাটাল মাস্টার প্ল্যান কি জিনিস সেটা বোধহয় দেখতে পাবো না!” ঘাটাল ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাজি বলেন, “কেন্দ্র সরকারের বঞ্চনার জন্যই ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ন হচ্ছে না। বিজেপির নেতৃত্বরা ঘাটালে এসে ঢাকঢোল পিটিয়ে তো বলে গেলেন, টাকা বরাদ্দ হয়েছে মাস্টার প্ল্যানের জন্য। কোথায় গেল টাকা? সবটাই বিজেপির ভাওতা। এই দল থেকে যত এড়িয়ে থাকবেন ততই মানুষের মঙ্গল।” পাল্টা বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, “তৃণমূল সরকার শুধু কেন্দ্রের টাকার দিকে তাকিয়ে বসে আছে। অথচ, মাস্টার প্ল্যান রূপায়ণের শর্ত স্বরূপ রাজ্য সরকারকে আগে ঘাটালের সঙ্গে যুক্ত সমস্ত নদী, খাল, ক্যানেলগুলি ড্রেজিং করতে হবে। লকগেটগুলি সংস্কার করতে হবে। কিন্তু, সেজন্য ১ টাকাও বরাদ্দ করেনি! শুধু ভোট কেনার জন্য ভাতা দিচ্ছে। আর, এভাবেই প্রতি বছর মানুষকে জলে ডুবতে হচ্ছে।”

জলে ডুবে ঘাটাল:

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago