Ghatal

Awas Yojana Midnapore: দোতলা পাকা বাড়ি, উপপ্রধানের নাম আবাস তালিকায়! “আমার নাম কেউ ঢুকিয়ে দিয়েছে”, বিক্ষোভের মুখে সাফাই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ ডিসেম্বর:গ্রাম পঞ্চায়েত উপপ্রধানের দোতলা পাকার বাড়ি। তারপরও আবাস যোজনার তালিকায় নাম! আর সেই তালিকা প্রকাশ্যে আসতেই চরম শোরগোল। গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে গিয়ে উপপ্রধানের কাছে কৈফিয়ৎ তলব গ্রামবাসীদের! এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনসুকা দুই গ্রাম পঞ্চায়েতের। যদিও, গ্রাম পঞ্চায়েতের উপ প্রধানের দাবি, চক্রান্ত করে তাঁকে ফাঁসানো হচ্ছে। পাকার বাড়ি থাকা সত্ত্বেও, কেউ তাঁর নাম ঢুকিয়ে দিয়েছে আবাস তালিকায়। তাঁকে কালিমালিপ্ত করার জন্যই কেউ বা কারা এরকম করেছ! এদিকে, ওই উপপ্রধানের গ্রামেই এখনও যাঁরা ভাঙ্গাচোরা মাটির বাড়িতে বসবাস করেন, আবাস যোজনা তালিকায় নেই তাঁদের নাম। কিন্তু, গ্রাম পঞ্চায়েত উপপ্রধানের দোতলা পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনা তালিকায় নাম! এ নিয়েই ক্ষোভে ফুঁসছে ঘাটাল ব্লকের মনসুকা দুই গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা।

গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে বিক্ষোভ:

জানা যায়, ঘাটাল ব্লকের মনসুকা দুই গ্রাম পঞ্চায়েতের রামচক গ্রামের বাসিন্দা স্বদেশ মন্ডল। তিনি আবার গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান। তাঁর নামই আবাস যোজনার তালিকায়! কিন্তু কিভাবে হল, তার কোনো সদুত্তর নেই! উল্টে স্বদেশের সাফাই, “আমাকে কালিমালিপ্ত করতে কেউ আমার নাম ঢুকিয়ে দিয়েছে!” মঙ্গলবার গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে বিক্ষোভ দেখান এলাকার মানুষজন। এনিয়ে BJP ও CPI-M এর দাবি, অবিলম্বে ওনার নাম বাদ দিতে হবে। এই লাগামছাড়া দুর্নীতির তদন্তও করতে হবে।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago