Festival

Saraswati Puja: মাত্র ১১ সেন্টিমিটারের সরস্বতী ঠাকুর তৈরি করে তাক লাগালো পশ্চিম মেদিনীপুরের যুবক

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি: পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ৩নং ওয়ার্ড রঘুনাথপুরের যুবক শুভজিৎ প্রামাণিক। পড়াশোনার পাশাপাশি ছোট থেকেই ছবি আঁকায় দক্ষ। নেহাতই নেশা থেকে পরবর্তী সময়ে মাইক্রো আর্টে (Micro Art) হাত পাকায় শুভজিৎ। গত চার বছর ধরে সাফল্যের সাথে বিভিন্ন মাইক্রো আর্টের কাজ করে চলেছে সে। শুভজিৎ এর হাতের তৈরি ওই সমস্ত একাধিক মাইক্রো আর্টের জিনিস আগেই নজর কেড়েছে। একাজে ইতিমধ্যে ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডস’ (India Book of Records) এও নাম তুলেছে সে। এবার, খবরের কাগজ কাটিং করে তা রোলিং করে মাত্র ১১ সেন্টিমিটার (11 Centimetres) উচ্চতার সরস্বতী ঠাকুর তৈরি করে তাক লাগালো চন্দ্রকোনার এই কৃতি যুবক।

নিজের শিল্পকর্ম নিয়ে শুভজিৎ:

প্রসঙ্গত, ইংরেজিতে অনার্স সম্পন্ন করে বর্তমানে প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে শুভজিৎ। তারই ফাঁকে এই মাইক্রো আর্টের কাজ করে নিজের শিল্পকর্ম ফুটিয়ে তোলে। রাত ফুরোলেই সরস্বতী পুজো। বাগদেবীর আরাধনায় মেতে ওঠার আগে শুভজিৎ নিজের অনন্য প্রতিভার স্বাক্ষর রাখে মাত্র ১১ সেন্টিমিটারের দৃষ্টিনন্দন সরস্বতী ঠাকুর তৈরি করে। শুভজিৎ জানায়, খবরের কাগজ কাটিং করে এবং তাকে রোলিং করে মাত্র ১১ সেন্টিমিটারের সরস্বতী ঠাকুর তৈরি করেছে সে। তার উপর রংয়ের কারুকার্যও করা হয়েছে। শুভজিৎ জানায়, এটি তৈরি করতে সময় লেগেছে মাত্র ২ দিন। কাগজের রোলিং করে আস্ত সরস্বতী ঠাকুরই শুধু নয়, সরস্বতীর বাহন হাঁস থেকে শুরু করে বিদ্যাদেবীর বাণী বন্দনায় একই সাথে বীণা, হারমোনিয়াম, ডিগি-তবলা রয়েছে শুভজিৎ এর এই সুনিপুণ কারুকার্যে। সরস্বতী পুজোর আগে শুভজিৎ এর এই নিপুণ শিল্পকর্ম রীতিমতো নজর কেড়েছে সকলের।

শুভজিৎ এর সৃষ্টি, ১১ সেন্টিমিটারের সরস্বতী ঠাকুর:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

2 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago