Festival

১০০ কেজি থেকে বাড়তে বাড়তে ২১১ কেজির লাড্ডু! “সবই গণপতি বাপ্পার ইচ্ছে”, বললেন খড়্গপুরের উদ্যোক্তারা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ সেপ্টেম্বর: “১০০ কেজির লাড্ডু দিয়ে আমরা শুরু করেছিলাম। ধীরে ধীরে ১৫০ কেজি, ১৭৫ কেজি, আর এবার ২১১ কেজি! পরের বার লক্ষ্য ২৫০ কিলো। সবই গণপতি বাপ্পার ইচ্ছে!” সাইন স্টার ক্লাবের এবারের গণেশ আরাধনার এটাই বড় চমক! ২১১ কেজির লাড্ডু। জেলারও অন্যতম আকর্ষণ খড়গপুর শহরের কুড়ি নম্বর ওয়ার্ডের খড়িদা (গুরুদ্বারার কাছে) এলাকায় অনুষ্ঠিত এই গণেশ পুজো এবং গণপতি বাপ্পার সামনে রাখা প্রায় আড়াই কুইন্টালের লাড্ডু। শুক্রবার দুপুরে সেই পুজোর উদ্বোধন করলেন খড়্গপুর পৌরসভার প্রশাসক প্রদীপ সরকার।

২১১ কেজির লাড্ডু :

ক্লাবের সদস্যরা জানিয়েছেন, মুম্বাইয়ের ‘গণপতি বাপ্পা’র আদলে এখানেও গণেশ পূজা করছেন তাঁরা। দশ বছর আগে একশো কেজির লাড্ডু দিয়ে পূজা শুরু করেছিলেন সাইন স্টার ক্লাবের সদস্যরা। সেই পূজা এবার এগারো তম বর্ষে পড়ল। আর লাড্ডু’ও বেড়ে ২১১ কেজি হয়েছে। ছ’দিন ধরে চলবে এই পূজা। মোট বাজেট সাড়ে তিন লক্ষ টাকা! কিন্তু, এই লাড্ডুর বাজেট কত? ক্লাবের সম্পাদক বললেন, “চল্লিশ হাজার টাকা। সবই বাপ্পার ইচ্ছে!”

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago