Examination

Vigyan Mancha: পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অভীক্ষার ফলাফল প্রকাশিত হল পূর্ব মেদিনীপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ ডিসেম্বর: বিগত ৩২ বছর ধরে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে অবিভক্ত মেদিনীপুর জেলায় ‘বিজ্ঞান মানসিকতা ও মেধা অভীক্ষ’ অনুষ্ঠিত হয়ে আসছে। জেলা ভাগের পর থেকে প্রতিবছর বিজ্ঞান মঞ্চের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলা কমিটি পৃথকভাবে এই অভীক্ষা-র আয়োজন করে থাকে। পশ্চিম মেদিনীপুর জেলার ফলাফল প্রকাশিত হয়েছে আগেই। এবার পূর্বের ফল প্রকাশ হল। চলতি বছর আড়াই মাসের মধ্যেই রেজাল্ট প্রকাশ করা হল।

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অভীক্ষার ফলাফল প্রকাশিত হল পূর্ব মেদিনীপুরে:

চলতি বছর পূর্ব মেদিনীপুর জেলায় প্রাথমিক, মাধ্যমিক ও বেসরকারি স্কুল মিলিয়ে ১১০৩-টি স্কুলের দ্বিতীয় থেকে দশম শ্রেণীর প্রায় ৪০ হাজার পরীক্ষার্থী নাম নথিভুক্ত করেছিল। ১৩৯-টি অভীক্ষা কেন্দ্রে গোটা পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে গত ২ অক্টোবর এই পরীক্ষা হয়। বড় বড় অভীক্ষা কেন্দ্রগুলোতে বুক স্টল, যুক্তিবাদী অনুষ্ঠান ও আলোচনা সভা সংঘটিত করা হয় অভিভাবকদের নিয়ে। দ্বিতীয় থেকে নবম শ্রেণী পর্যন্ত মোট ২৪ জন অভীক্ষার্থীকে জেলা থেকে সাম্মানিক সহ পুরস্কৃত করা হয়। এছাড়াও, সব বিজ্ঞান কেন্দ্র মিলিয়ে প্রায় হাজারেরও বেশি ছাত্র-ছাত্রী পুরস্কৃত হয়। ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পূর্ব মেদিনীপুর জেলা কমিটি সম্পাদক রবীন সামন্ত,জেলা সভাপতি দুর্গাপদ দাস, অভীক্ষা কনভেনর শুচিস্মিতা মিশ্র ,পরীক্ষা নিয়ামক সোমনাথ সেনগুপ্ত ও কোষাধ্যক্ষ অনাথবন্ধু নায়েক, নকুল ঘাটি,তপন খাটুয়া প্রমুখ। শিক্ষক শিক্ষিকা, অভিভাবক-অভিভাবিকা, সংগঠক ,পরীক্ষক এবং ছাত্র-ছাত্রী মিলিয়ে প্রায় লক্ষাধিক মানুষ এই অভীক্ষার সঙ্গে বিভিন্ন ভাবে যুক্ত হয়েছিলেন। সকলকে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

1 day ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

3 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

4 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

2 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

2 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago