Examination

MP & HS: নিজের স্কুলেই হবে উচ্চ মাধ্যমিক! পরীক্ষা শুরু ২ এপ্রিল, মাধ্যমিক শুরু ৭ মার্চ, দেখে নিন পরীক্ষা সূচি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১ নভেম্বর: অবশেষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ার বিষয়টি নিশ্চিত করল যথাক্রমে পর্ষদ ও সংসদ। ২০২২ সালে হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক। করোনা’র কারণে হয়নি ২০২১ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক। চলতি বছরে ফের স্বাভাবিক নিয়মে হবে মাধ্যমিক (Madhyamik Exam 2022) ও উচ্চমাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Exam 2022)। সোমবার মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করলেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। ৭ই মার্চ শুরু হবে পরীক্ষা। শেষ হবে ১৬ মার্চ। ৭ মার্চ- বাংলা, ৮ মার্চ- ইংরেজি, ৯ মার্চ- ভূগোল, ১১ মার্চ- ইতিহাস, ১২ মার্চ- জীবন বিজ্ঞান, ১৪ মার্চ- অঙ্ক, ১৫ মার্চ- ভৌত বিজ্ঞান এবং ১৬ মার্চ- ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে। পরীক্ষা হবে ১১ টা ৪৫ থেকে ৩ টা অবধি।

মাধ্যমিকের পরীক্ষা সূচি :

অন্যদিকে, উচ্চমাধ্যমিক শুরু হচ্ছে ২ এপ্রিল। চলবে ২০ এপ্রিল পর্যন্ত। হোম সেন্টার বা নিজের স্কুলেই পরীক্ষা হবে। একইদিনে হবে একাদশ ও দ্বাদশের পরীক্ষা (আগের মতোই দুটি অর্ধে)। এমনটাই জানালেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। অন্যদিকে, প্র্যাকটিকাল পরীক্ষা হবে ১৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত। টেস্ট পরীক্ষা হবে কিনা, তা সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিতে পারবে। কোভিড বিধিনিষেধ মেনেই পরীক্ষা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। এদিকে, মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষা কেন্দ্র অনেক বাড়ানো হবে বলে জানানো হয়েছে। ডিসেম্বরের শেষে টেস্ট পরীক্ষা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে, সবটাই নির্ভর করবে কোভিড পরিস্থিতির উপর। এমনটাই জানানো হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ও মাধ্যমিক শিক্ষা পর্ষদের তরফে।

উচ্চ মাধ্যমিকের পরীক্ষা সূচি :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago