Election

Election Date: লোকসভা নির্বাচনের দিন ঘোষণা আগামীকাল! ভোট শুরু হতে পারে ১৬ এপ্রিল, পশ্চিমবঙ্গে নির্বাচন হতে পারে ৭ বা ৮ দফায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১৫ মার্চ: আগামীকাল অর্থাৎ শনিবার (১৬ মার্চ) বিকেল ৩-টেয় লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট (দিনক্ষণ) প্রকাশ করা হবে। একই দিনে চার রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্টও প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে। শুক্রবার দুপুরে নির্বাচন কমিশনের মুখপাত্রের এক্স হ্যান্ডলে (টুইটারে) একটি পোস্ট করে এই তথ্য জানানো হয়। পরে পোস্টটি শেয়ার করা হয় নির্বাচন কমিশনের এক্স হ্যান্ডলে। কমিশনের তরফে একটি বিবৃতিও দেওয়া হয়। প্রসঙ্গত, লোকসভা ভোটের সঙ্গেই অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, সিকিম এবং ওড়িশায় বিধানসভা নির্বাচন হওয়ার কথা।

নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ:

প্রসঙ্গত, গতবারে অর্থাৎ ২০১৯ সালে ১০ মার্চ লোকসভা ভোটের দিন ঘোষণা করা হয়। ভোট শুরু হয়েছিল ১১ এপ্রিল। মোট ৭ দফায় ভোট হয়েছিল। আর ভোটের ফল প্রকাশিত হয়েছিল ২৩ মে। এবারও এপ্রিলের মাঝামাঝি সময় থেকে ভোট শুরু হবে এবং ৮ দফায় ভোট হতে পারে বলে সূত্রের খবর। বিশ্বস্ত একটি সূত্রে এও জানা গেছে, এবার ১৬ এপ্রিল প্রথম দফার নির্বাচন হতে পারে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ৭ বা ৮ দফায় ভোট হওয়ার সম্ভাবনা! ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে শুধু পশ্চিমবঙ্গের জন্যই। এদিকে বৃহস্পতিবারই নির্বাচন কমিশনের আরও দুই কমিশনারের নাম ঘোষণা করা হয়েছে। শুক্রবার থেকে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন জ্ঞানেশ কুমার এবং ডঃ সুখবীর সিং সান্ধু৷ তারপরই আজ (১৫ মার্চ) একটি নোটিফিকেশনের মাধ্যমে লোকসভা নির্বাচনের দিন ঘোষণার কথা জানাল নির্বাচন কমিশন

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago