দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ ফেব্রুয়ারি: খড়্গপুর থেকে মেদিনীপুরে এলেন দিলীপ ঘোষ। প্রার্থীদের প্রচারে পা মেলালেন। উজ্জ্বীবিত করলেন ঝিমিয়ে পড়া নেতা কর্মীদের। এমনকি, তাঁর সভার আগে ১০ নং ওয়ার্ডে বিজেপির পোস্টার, ব্যানার, ফেস্টুন ছিঁড়ে দেওয়ার বিরুদ্ধে গর্জেও উঠলেন। বললেন, “এভাবে বিজেপিকে রুখে দেওয়া সম্ভব নয়।” রবিবার মেদিনীপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড, ২৫ নং ওয়ার্ডে প্রার্থীদের নিয়ে পায়ে হেঁটে প্রচার সারলেন তিনি। দিলীপ ঘোষ ছাড়াও, রাজ্য সহ সভাপতি শমিত দাস, জেলা বিজেপি সভাপতি তাপস মিশ্র, সহ সভাপতি রমাপ্রসাদ গিরি প্রমুখরা ছিলেন প্রার্থীদের প্রচারে।
মেদিনীপুরে পৌরসভার বিজেপি প্রার্থীদের প্রচারে এসে তৃণমূলের বিরুদ্ধে কটাক্ষও ছুঁড়ে দিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তিনি বললেন, “বিধানসভার মতো এই পৌর নির্বাচনেও অশান্তির পরিবেশ তৈরি করছে তৃণমূল। প্রার্থীদের ভয় দেখানো হচ্ছে। পোস্টার, ব্যানার ছিঁড়ে দেওয়া হচ্ছে। তবে, আমরা সব ক’টা আসনে জিতবো।” এদিন তিনি প্রথমে ৮ নং ওয়ার্ডের প্রার্থী কুহেলি দত্ত’র হয়ে প্রচার সারেন। এরপর, ২৫ নং ওয়ার্ডের প্রার্থী সুভাষ দত্ত-কে সঙ্গে নিয়ে দীর্ঘক্ষণ প্রচার সারেন তিনি। বলেন, “এখানে বিজেপিই জিতবে।”
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…