Education

HS Results: মেধাতালিকায় দ্বিতীয় স্থানে পশ্চিম মেদিনীপুরের সায়নদীপ! মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও দুই মেদিনীপুরে জয়জয়কার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ জুন: উচ্চমাধ্যমিকে প্রথম দশে এবার ২৭২ জন! তাদের মধ্যে ছাত্রের সংখ্যা ১৪৪ জন। ১২৮ জন ছাত্রী। প্রথম হওয়া অদিশা দেবশর্মা কোচবিহারের দিনহাটা দেবী জৈন হাইস্কুলের ছাত্রী। প্রাপ্ত নম্বর ৪৯৮। দ্বিতীয়, স্থানাধিকারী সায়নদীপ সামন্ত পশ্চিম মেদিনীপুরের জলচক নাটেশ্বরী নেতাজি বিদ্যায়তনের (উচ্চ মাধ্যমিক) ছাত্র। সায়নদীপ পেয়েছেন ৪৯৭ নম্বর। তৃতীয় হয়েছেন চার জন। রোহিত সেন, সোহন দাস, অভীক দাস এবং পরিচয় পারি। এঁদের প্রাপ্ত নম্বর ৪৯৬।

জলচক নাটেশ্বরী নেতাজি বিদ্যায়তন:

সাত জেলায় পাশের হার সবচেয়ে বেশি। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, কালিম্পং, বাঁকুড়া রয়েছে প্রথম সাতে। এ বার উচ্চ মাধ্যমিকে সার্বিকভাবে পাশের হার ৮৮.৪৪ শতাংশ। ছেলেদের পাসের হার ৮০ শতাংশ। মেয়েদের পাসের হার ৮৬.৫৮ শতাংশ। এই বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৪৫ হাজার ৬৬। এর মধ্যে ছাত্র রয়েছেন ৩ লক্ষ ৩৭ হাজার ২৮ জন। ছাত্রীর সংখ্যা ৪ লক্ষ ৮ হাজার ৩৮ জন। বিগত দু’বছর পর এই বছর নিয়ম মেনে অফলাইন মোডেই নেওয়া হয়েছিল পরীক্ষা। তবে, পরীক্ষা হয়েছিল হোম সেন্টারে। স্বভাবতই তাই এবার নম্বরের ফুলঝুরি! ৪৪ দিনের মাথায় প্রকাশিত হল এবারের ফলাফল। উল্লেখ্য যে, মাধ্যমিকের ফলাফলের ক্ষেত্রেও দুই মেদিনীপুর এগিয়ে ছিল পাশের হারে। দ্বিতীয় স্থান থেকে শুরু করে মেধাতালিকায় একাধিক জন ছিলেন দুই মেদিনীপুরে। এবার, সেই সাফল্যের ধারা বজায় থাকল উচ্চমাধ্যমিকেও। বিস্তারিত পড়ুন….

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago