Protest

Midnapore: খোদ মেদিনীপুর শহরের রাস্তায় এক হাঁটু জল! চরছে হাঁস, মাছ ধরলেন এলাকাবাসী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ জুন:কেউবা ব্যঙ্গ করে বলছেন ‘দুয়ারে পুকুর’! কেউ আবার ছিপ ফেলে দিয়ে বসে আছেন। যদি মাছ ওঠে একটা-আধটা! হাঁস চরতেও দেখা গেল। ঘটনাস্থল, পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরের একটি অন্যতম ব্যস্ততম রাস্তা। অন্যতম একটি ভিআইপি রোড বললেও কম বলা হয় না! কারণ, বিডিও অফিস সহ একাধিক সরকারি অফিস, আয়ুশ হাসপাতাল- সবকিছুই পড়ে এই রাস্তার উপর। আর, সেই রাস্তারই অবস্থা এমন যে, বর্ষা আসার আগেই মাছ ধরতে নেমেছেন এলাকাবাসী! যদিও, শুক্রবার সকালে যা ঘটলো, পুরোটাই প্রতীকী বা এলাকাবাসীদের অভিনব প্রতিবাদের মধ্য দিয়ে। তবে, শহরবাসী বলছেন, মেদিনীপুর শহরের কুইকোটা থেকে গোলাপিচক, উদয়পল্লী যাওয়ার এই রাস্তা দিয়ে গেলে, বছরের অন্যান্য সময় ধুলোয় মাখামাখি হতে হয় আর বর্ষাকালে বা বৃষ্টির সময়ে গেলে মনে হবে খানাখন্দে ভরা অজ গাঁয়ের (যদিও, গ্রামের বেশিরভাগ রাস্তা এখন পাকা) কোনো রাস্তা পেরোচ্ছেন!

এই রাস্তা ঘিরেই বিক্ষোভ:

তাই, শুক্রবার সকালে অভিনব প্রতিবাদ আর পথ অবরোধের মধ্য দিয়ে প্রশাসনকে কড়া বার্তা দিলেন এলাকাবাসী। তাঁরা বলছেন, গত ৩-৪ বছর বা তার বেশি সময় ধরে এই রাস্তার হাল এরকম। তার উপর আবার এই রাস্তা দিয়ে সারাদিনে কয়েকশো বাস, ট্রাক যায়। ফলে, যাতায়াত করা থেকে এই রাস্তার ধারে ব্যবসা-বাণিজ্য করা বা বসবা করাও দুর্বিষহ হয়ে উঠেছে। কারণ, বর্ষার আগে অন্যান্য সময় এই রাস্তা দিয়ে একটা ট্রাক বা বড় গাড়ি পেরোলে, ধুলোয় ঢাকে রাস্তা থেকে শুরু করে আশেপাশের ঘরবাড়ি ও দোকানপাট। আর, বর্ষাকালে রাস্তার মাঝে এক হাঁটু জল! বড় বড় গর্তে পড়ে বাইক নিয়ে উল্টে যেতে হয়! গতকাল সন্ধ্যায় সামান্য বৃষ্টির পরই রাস্তার অবস্থা হয়েছে ভয়ঙ্কর। তাই, বাধ্য হয়েই এদিন পথ অবরোধ করা হয়েছে বলে দাবি তাঁদের। এলাকাবাসী নারায়ণ চন্দ্র বসু জানালেন, “আমরা MKDA থেকে শুরু করে জেলা প্রশাসন সর্বত্র জানিয়েছি। এ ওর ঘাড়ে দোষ ঠেলছে‌। এখন নাকি রাস্তার দায়িত্বে পি ডব্লিউ ডি (p.w.d)। তাদের-ও কোনো উদ্যোগ নেই। কুইকোটা (বিডিও অফিস) থেকে উদয়পল্লী মাত্র দেড়-দু’ কিলোমিটার রাস্তা সারাতে এত কেন গড়িমসি, আমরা বুঝতে পারছিনা! তাই, প্রশাসনের তরফে কোনো আশ্বাস না পেলে এই অবরোধ আন্দোলন চলবে।”

অবরোধ এলাকাবাসীর:

ছিপ ফেলে প্রতিবাদ:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago