Education

Midnapore: পশ্চিম মেদিনীপুরে প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি চলতি সপ্তাহেই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ ডিসেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলায় প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হতে চলেছে চলতি সপ্তাহেই। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহের বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর)-ই বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সম্ভাবনা। সমস্ত কিছুই হবে নিয়ম মেনে। রবিবার সন্ধ্যায় জানিয়েছেন পশ্চিম মেদিনীপুর DPSC বা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের নবনিযুক্ত চেয়ারম্যান অনিমেষ দে। তিনি বলেন, “পশ্চিম মেদিনীপুরে প্রাথমিক বিদ্যালয় আছে প্রায় ৩৯০০ (৩৮৮৭)-টি। অনেক স্কুলেই প্রধান শিক্ষক নেই দীর্ঘদিন ধরে। বাম আমলে (২০০৮ সালে) সর্বশেষ প্রাথমিকে প্রধান শিক্ষকের প্যানেল হয়েছে। শিক্ষকদের দাবি মেনেই এবার তাই প্রধান শিক্ষক নিয়োগ করা হবে।” আনুমানিক প্রায় ২০০০ স্কুলে প্রধান শিক্ষক নিয়োগ করা হতে পারে বলে সূত্রের খবর। যদিও চেয়ারম্যান জানিয়েছেন, “দু’একদিনের মধ্যেই শূন্যপদ বিষয়ে আমরা নিশ্চিত হতে পারব।”

প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি চলতি সপ্তাহেই:

বিজ্ঞাপন:

জানা গেছে, বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর অফলাইনেই আবেদন করা যাবে। নূন্যতম ৫ বছরের (শিক্ষকতার) অভিজ্ঞতা এবং ২ বছরের প্রশিক্ষণ (D.El.Ed) থাকলেই আবেদন করা যাবে বলে জানিয়েছেন চেয়ারম্যান। রবিবার মেদিনীপুর শহরে সদর পূর্ব চক্রের সম্মেলনে যোগ দিতে এসে মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা এই বিষয়ে সাংবাদিকদের জানিয়েছেন, “বিভিন্ন জেলাতে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার প্রাথমিক শিক্ষকদেরও দাবি ছিল স্কুলগুলিতে প্রধান শিক্ষক নিয়োগ করার। অবশেষে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর উদ্যোগে দু’একদিনের মধ্যেই প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হতে চলেছে।”

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago