Education

Midnapore: ভোররাত পর্যন্ত ছাত্রীদের আন্দোলন! অফলাইনেই অনড় মেদিনীপুর মহিলা কলেজ কর্তৃপক্ষ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ জুন: ভোররাত (রাত্রি আড়াইটা অবধি) পর্যন্ত চললো আন্দোলন। অনলাইন পরীক্ষার দাবিতে অবস্থান চালিয়ে গেলেন মেদিনীপুর শহরের রাজা নরেন্দ্র লাল খান মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রীরা। তবে, সেই আন্দোলন সফল হলো না! অফলাইন পরীক্ষা’র দাবিতেই অনড় থাকলেন কলেজের অধ্যক্ষা ড. জয়শ্রী লাহা তথা কলেজ কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত, পুলিশ ও প্রশাসনের তৎপরতায় রাত্রি আড়াইটা নাগাদ অবরোধ তুললেন ছাত্রীরা। মঙ্গলবার দুপুর অবধি পাওয়া তথ্য অনুযায়ী, জুন মাসের শেষ সপ্তাহে (২৬ জুন নাগাদ) কলেজের তৃতীয় বর্ষের অর্থাৎ ষষ্ঠ সেমিস্টারের ছাত্রীদের অফলাইনেই পরীক্ষা হতে চলেছে।

আন্দোলনে ছাত্রীরা :

প্রসঙ্গত উল্লেখ্য, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীন সমস্ত কলেজেই অনলাইন পরীক্ষার দাবি মেনে নেওয়া হয়েছে বলে দাবি ছিল, রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রীদের। এমনকি, স্বশাসিত (অটোনমাস/Autonomous) কলেজ গুলিতেও অনলাইনে পরীক্ষা হচ্ছে বলে তাঁদের বক্তব্য। তাহলে, তাঁরাই শুধু অফলাইনে পরীক্ষা দেবেন কেন? তৃতীয় বর্ষ অর্থাৎ ষষ্ঠ সেমিস্টারের ছাত্রীদের বক্তব্য, এর ফলে অন্যান্য কলেজের ছাত্র-ছাত্রীদের থেকে তাঁদের নাম্বার কম উঠবে। তাঁরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার দৌড়ে পিছিয়ে যাবেন! এই দাবিতেই সোমবার সকাল দশটা থেকে যে অবস্থান আন্দোলন শুরু হয়, তা রাত্রি আড়াইটা পর্যন্ত চলে। তবে, কলেজের অধ্যক্ষা সোমবার গভীর রাতেও সাংবাদিকদের ফোনে জানিয়ে দেন, “কলেজের সমস্ত অধ্যাপক অধ্যাপিকাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ২৬ জুন থেকে অফলাইনেই পরীক্ষা শুরু হবে। এমনিতেই, ৬ জুন থেকে যে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, তা পিছিয়ে ২৬ জুন করা হয়েছে।”

We want Online Exam:

উঠে গেল আন্দোলন :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago