Education

Midnapore: CBSE-র দশম ও দ্বাদশে ভালো ফল মেদিনীপুর শহরের ডিএভি পাবলিক স্কুলের; ৪৯২ নম্বর পেয়ে প্রথম দশে শ্রেষ্ঠা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ মে: সিবিএসই (CBSE)-র দশম ও দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশিত হলো মঙ্গলবার (১৩ মে)। দুই বিভাগেই মেদিনীপুর শহরের ডিএভি পাবলিক স্কুলের (DAV Public School, Midnapore) পড়ুয়ারা ভাল ফল করেছে বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। দশমে (CBSE- Class X) এক ছাত্রী সর্বভারতীয় ক্ষেত্রে (যদিও, মেধাতালিকা প্রকাশিত হয়নি) প্রথম দশের মধ্যে নিজের জায়গা সুনিশ্চিত করেছে। শ্রেষ্ঠা আদক নামে ওই ছাত্রী ৫০০-র মধ্যে ৪৯২ (৯৮.৪ শতাংশ) নম্বর পেয়েছে। সর্বভারতীয় সম্ভাব্য মেধাতালিকা অনুযায়ী নবম স্থান অধিকার করেছে সে। এছাড়াও, এনাক্ষী দাস ৪৯০ (৯৮ শতাংশ) এবং সমর্পিতা মান্ডি ৪৮৯ (৯৭.৮ শতাংশ) পেয়ে বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছে। স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, দশমে ১২১ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৪ জন পরীক্ষার্থীই ৯০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে। বিদ্যালয়ের প্রাপ্ত গড় নম্বর প্রায় ৮৪ শতাংশ।

শ্রেষ্ঠা আদক:

বিজ্ঞাপন (Advertisement):

অন্যদিকে, দ্বাদশ শ্রেণীতে দেবার্ঘ্য সামন্ত ৫০০-র মধ্যে ৪৭৮ (৯৫.৬ শতাংশ) নম্বর পেয়ে বিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করেছে। এছাড়াও, তিয়াসা মাইতি ৪৭১ (৯৪.২ শতাংশ) এবং মনীষ মণ্ডল ৪৬৬ (৯৩.২ শতাংশ) নম্বর পেয়ে বিদ্যালয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে। দ্বাদশে ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে সকলেই উত্তীর্ণ হয়েছে বলে জানিয়েছেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা বিদ্যালয়ের প্রাপ্ত গড় নম্বর প্রায় ৭৮ শতাংশ। স্কুলের প্রিন্সিপাল এন.কে গৌতম বলেন, “ছাত্রছাত্রীরা ভাল ফল করেছে। তাই আমরা সকলেই খুশি।” এজন্য তিনি ছাত্রছাত্রী, শিক্ষকমণ্ডলী ও অভিভাবকদের অভিনন্দন জানিয়েছেন।

দেবার্ঘ্য সামন্ত:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago