দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ জানুয়ারি: মেদিনীপুর শহরের শহীদ প্রদ্যোৎ স্মৃতি সদনে অনুষ্ঠিত হলো ‘স্বর আবৃত্তি, মেদিনীপুর’-এর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ‘উৎসারিত আলো’। প্রতিষ্ঠানের প্রায় ১৫০ জন ছাত্রছাত্রী বিষয়ভিত্তিক নানা আবৃত্তির কোলাজ পরিবেশন করে। স্বর আবৃত্তির প্রযোজনায় ‘কিশোর কবি’ সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষকে শ্রদ্ধা জানিয়ে ‘শুধুই সুকান্ত’ অ্যালবাম প্রকাশিত হয়। প্রকাশ পেয়েছে ষষ্ঠ বর্ষ প্রথম সংখ্যা ‘দোসর’।
অনুষ্ঠানে বিষয়ভিত্তিক আবৃত্তির অনুষ্ঠানগুলি ছিল নজর কড়া। পিতার আশীর্বাদ, স্মরণে সুকান্ত, সোনার মেয়েরা, ম্যাও, ভোকাট্টা, বীর সুভাষ, শহীদ ক্ষুদিরাম, বারো মাসে তেরো পার্বণ, শক্তি রূপিনী মা, নানা দেশের নানা লোক, ছড়ার দেশে, সুনির্মলের ছড়া, ভাইফোঁটা, ইত্যাদি নানা ধরনের কোলাজ সকলের মন জয় করেছে। কলকাতার বিশিষ্ট সংস্থা ‘বৈচিত্র্য’-এর পক্ষ থেকে অরিন্দম মুখার্জি, সুদীপ্তা ও অপরাজিতা শ্রুতি নাটক পরিবেশন করেন। দেশ-বিদেশে আবৃত্তি নিয়ে ছুটে যাচ্ছেন শিল্পী সাম্য কার্ফা। সাম্য’র অসাধারণ আবৃত্তি মন্ত্রমুগ্ধ করেছিল প্রেক্ষাগৃহের সকল শ্রোতাদের। ‘দোসর’ পত্রিকা উদ্বোধন করেন কবি নির্মাল্য মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন সৌম্যদীপ চক্রবর্তী। শুভদীপের চতুর্থ বই ‘আবৃত্তির Script’- এর মোড়ক উন্মোচন উন্মোচন হয় এই মঞ্চে। সুপর্ণা ব্যানার্জি, সুপর্ণা কোলে, শিবানী পাল, প্রাঞ্জলি দাস, অরুন্ধতী সেন, মাধুশ্রী ঘোষ, শিলা মাহাপাত্র, সাখী বন্দ্যোপাধ্যায়, মুনমুন দাস, অঞ্জনা মাইতি, মিঠু কর্মকার, রত্না মান্না, দেবশ্রী পন্ডা-এর পরিবেশনায় ‘কবিতার দেশে’ আঞ্চলিক কবিতা ও অনুগল্প ছিল নজরকাড়া। স্বর আবৃত্তির কর্ণধার শুভদীপ বসু বলেন, “বছরের প্রথমে আবৃত্তির এই অনুষ্ঠান শহরবাসীকে উপহার দিতে পেরে আমরা খুশি। অনুষ্ঠানে ‘স্বর আবৃত্তি’র শিল্পীরা ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের দুই শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। প্রত্যেককে ধন্যবাদ জানাই।”
অনুষ্ঠানে স্বর আবৃত্তির যে সমস্ত শিল্পীরা জাতীয় স্তরে ও রাজ্য স্তরে বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে, তাদের সংবর্ধিত করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঈশিতা চট্টোপাধ্যায় ও শতাব্দী গোস্বামী। সহ সঞ্চালনায় ছিলেন স্বর আবৃত্তির শিল্পী শ্রীজিতা ঘোষ ও সৌরিশ দাস। স্বর আবৃত্তির পক্ষ থেকে দীপক বোস, দীপা বোস ও মনীষা বোস সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…