Criminal Activities

Criminals: বাইক দুষ্কৃতীদের দাপট এবার পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামে! হামলা ৩ ছাত্রীর উপর, পিছু ধাওয়া করতেই বাইক আর ব্যগ ফেলে চম্পট

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৩০ জুলাই: এবার আর মেদিনীপুর-খড়্গপুর নয়, প্রত্যন্ত গ্রামেও বাইক গ্যাং বা দুষ্কৃতীদের দাপট দেখা গেল। শনিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার রানীগঞ্জ এলাকায় তিন ছাত্রী টিউশন পড়তে যাওয়ার সময়, তাদের উপর হামলা হয়। দুই যুবক বাইকে করে যেতে যেতে ওই তিন ছাত্রীর ওপর চড়াও হয়। একজন ওড়না ধরে টান দেয়। অন‍্যজন একটি মেয়ের বুকে ঘুষি মারে। সাথে সাথে ওই ছাত্রী রাস্তায় লুটিয়ে পড়ে। এরপরই, স্থানীয় কয়েকজন যুবক ওই বাইকটির পিছু ধাওয়া করলে, বাইক আর একটি ব্যাগ ফেলে পালিয়ে যায় ওই দুই দুষ্কৃতী!

উদ্ধার হওয়া সেই লাল অ্যাপাচে বাইক :

ফেলে যাওয়া লাল রঙের অ্যাপাচে বাইকটির নম্বর হল- WB50S 9667। এদিকে, ব‍্যাগ খুলতেই দেখা যায়, ব্যাগের মধ্যে ৩-টি অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোন! ঘটনায় যথেষ্ট চাঞ্চল‍্য ছড়িয়েছে এলাকায়। খবর দেওয়া হয় রামজীবনপুর ফাঁড়ির পুলিশকে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে, স্থানীয় বাসিন্দাদের অনুমান, নির্ঘাত তিন ছিনতাইকারী। আর, ব্যাগ থেকে পাওয়া তিনটি ফোন চুরি বা ছিনতাই করা ফোন! আপাতত তদন্তে সবকিছুই খতিয়ে দেখছে পুলিশ। বাইকের নম্বর ধরে ওই দুই দুষ্কৃতী-কে দ্রুত পাকড়াও করা হবে বলেও জানানো হয়েছে। তবে, এই ঘটনায় ওই তিন ছাত্রী এবং তাদের পরিবারের সদস্যরা যথেষ্ট আতঙ্কের মধ্যে আছেন!

আটক হওয়া বাইক :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago