দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১ জুলাই: রাজ্যজুড়ে “ভুয়ো ভ্যাকসিন” আতঙ্কের মাঝেই এবার করোনার টিকা নিয়ে যুবকের মৃত্যুর অভিযোগ উঠলো! পরিবারসূত্রে দাবি করা হয়েছে যে, ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর মৃত্যু হয়েছে বছর সাতাশের সুরজিৎ ব্যানার্জির। তার বাড়ি গড়িয়ার বোড়াল-লেকপোল এলাকায়। জানা গিয়েছে, গত ২২ জুন আতাবাগান আরবান স্বাস্থ্যকেন্দ্র থেকে ভ্যাকসিন নেওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন তিনি।
পাশাপাশি, জ্বরের সাথে সাথে বমিও হতে থাকে তাঁর। পরে তার সারা শরীরে ছোপ ছোপ কালো দাগ দেখা দিতে শুরু করে। বুধবার ওই যুবকের শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাঁকে আতাবাগান আরবান প্রাথমিক হাসপাতাল এবং পরে এসএসকেএম হসপিটালে নিয়ে যাওয়ার পথেই মারা যান সুরজিৎ। এদিকে, এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে। পাশাপাশি, ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের আবহে এই মৃত্যুর ঘটনা স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মনে।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…