Police Administration

পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশে একাধিক রদবদল! গুড়গুড়িপাল, খড়্গপুর গ্রামীণ, পিড়াকাটার আধিকারিক বদল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ জুলাই: ফের পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশে একাধিক রদবদল করা হলো! মোট ৭ জন ওসি (ভারপ্রাপ্ত আধিকারিক), এস আই (SI) এবং এ এস আই (ASI)’কে বদলি করা হচ্ছে বৃহস্পতিবার (১ লা জুলাই) জেলা পুলিশ সুপার দীনেশ কুমারের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী। এর আগে গত ১৮ ই জুন জেলা পুলিশের মোট ৩০ জন এস আই, এ এস আই এবং কনস্টেবল’কে বদলি করা হয়েছে। অপরদিকে, গত ২৫ শে জুন একেবারে রাজ্য স্তর থেকে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ সারা রাজ্যের ১১০ জন পুলিশকর্মীকে বদলি করা হয়েছিল।

পিড়াকাটা পুলিশ পোস্টের ইনচার্জ বদল হলো :

এদিকে, বৃহস্পতিবারের (১ লা জুলাই) বদলির নির্দেশিকা অনুযায়ী, গুড়গুড়িপাল থানার ওসি মহম্মদ আসিফ সানি’কে পুনরায় খড়্গপুর গ্রামীণের দায়িত্বে আনা হচ্ছে। তিনি এর আগেও খড়্গপুর গ্রামীণের ওসি’র দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, গুড়গুড়িপালের দায়িত্বে আসছেন প্রণব কুমার সেনাপতি। তিনি পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের ডি আই বি’তে ছিলেন। অন্যদিকে, খড়্গপুর গ্রামীণের ওসি সুবীর মাঝি’কে আনন্দপুর থানার ওসি করা হচ্ছে। অপরদিকে, পিড়াকাটা পুলিশ পোস্টের ইনচার্জ এস আই মানসজ্যোতি দে’কে বদলি করে কোতোয়ালী থানায় পাঠানো হচ্ছে। তাঁর জায়গায় কোতোয়ালী থানা থেকে পিড়াকাটা পুলিশ পোস্টের ইনচার্জ হয়ে আসছেন এস আই আনন্দ মণ্ডল। এছাড়াও, ২ জন এ এস আই (ASI) যথাক্রমে মৃণাল কান্তি ব্যানার্জি ও বাদল চন্দ্র ঘোষ এর মধ্যে রদবদল করা হয়েছে। ডেবরা থেকে খড়্গপুর টাউনে মৃণাল বাবু এবং তাঁর জায়গায় ডেবরা’তে যাচ্ছেন বাদল বাবু। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, এটা নিছকই রুটিন বদলি।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago