Corona Vaccicine

করোনা রুখতে বদ্ধপরিকর শালবনীর ডালমিয়া সিমেন্ট কর্তৃপক্ষ! আজ থেকে শুরু হলো তিনদিনের টিকাকরণ কর্মসূচি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জুন: পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীতে অবস্থিত ডালমিয়া সিমেন্ট (Dalmia Cement) কারখানায় (প্ল্যান্টে) ভ্যাকসিনেশন কর্মসূচি শুরু হল মঙ্গলবার (২২ জুন) থেকে। এই প্রকল্পে কর্মরত আধিকারিক থেকে শুরু করে সকল কর্মী, গাড়ির চালক সহ মোট ১০৩২ জনকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন (কোভিশিল্ড) দেওয়া হবে বলে জানিয়েছেন প্রকল্পের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার কপিল মুনি পান্ডে। আজ এই ভ্যাকসিনেশন কর্মসূচি শুরু হল। চলবে আগামী বৃহস্পতিবার (২৪ শে জুন পর্যন্ত)। রাজ্য সরকারের সহযোগিতায় এবং ভারত চেম্বার অফ কমার্স ও কনফেডারেশন অফ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে শালবনীর গোদাপিয়াশালে অবস্থিত এই সুবৃহৎ সিমেন্ট কারখানায় ভ্যাকসিনেশন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন প্রকল্পের আধিকারিকরা।

ভ্যাকসিনেশন ড্রাইভ শালবনীর ডালমিয়া প্ল্যান্টে :

প্রসঙ্গত উল্লেখ্য, করোনা’র দ্বিতীয় ঢেউয়ে এই প্রকল্পে কর্মরত কর্মী ও তাঁদের পরিবার মিলিয়ে মোট ৬০ জন করোনা সংক্রমিত হয়েছিলেন। সকলেই এখন সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছেন ডালমিয়া সিমেন্ট প্ল্যান্টের মেডিক্যাল অফিসার ডাঃ রাজা ভকত। তিনি এও জানিয়েছেন, “করোনা প্রতিরোধে ভ্যাকসিনের কোনো বিকল্প নেই। প্রকল্পে কর্মরত সকল শ্রমিক থেকে আধিকারিক, প্রত্যেককে তাই এই ভ্যাকসিনেশন কর্মসূচির আওতায় আনা হয়েছে।” ডালমিয়া কর্তৃপক্ষের আবেদনে সাড়া দেওয়ার জন্য রাজ্য সরকার এবং চেম্বার অফ কমার্স’কে ধন্যবাদ জানিয়েছেন প্রকল্পের শীর্ষ আধিকারিক (ইউনিট হেড) অম্বুজ শ্রীবাস্তব। এদিন ভ্যাকসিনেশন কর্মসূচির শুরুতে উপস্থিত ছিলেন, কনফেডারেশন অফ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সেক্রেটারি চন্দন রায়। এছাড়াও, ডালমিয়া কর্তৃপক্ষের তরফে ডাঃ রাজা ভকত, অম্বুজ শ্রীবাস্তব, কপিল মুনি পান্ডে, কুমার জি, তুষার কুম্ভকার প্রমুখরা উপস্থিত ছিলেন।

শালবনীর ডালমিয়া সিমেন্ট কারখানায় কর্মরত ১০৩২ জন কর্মীকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হলো :

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago