Recent

ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, চিন্তা বাড়িয়ে কলকাতায় সেঞ্চুরির পথে পেট্রোল

সায়ক পন্ডা, কলকাতা, ২২ জুন: ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে জ্বালানির দাম। প্রায় প্রতি সপ্তাহেই রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি দাম বাড়ানোর ফলে মহার্ঘ্য হয়ে উঠছে জ্বালানি। যার জেরে দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের। গত ২৯ মে-তে দেশের প্রথম মেট্রো শহর হিসেবে মুম্বইতে পেট্রোলের দাম ১০০ টাকা ছাড়িয়েছিল। এখন সেই দাম দাঁড়িয়েছে ১০৩.৬৩ টাকায়। এখন মুম্বইতে ডিজেলের দাম ২৮ পয়সা বেড়ে হয়েছে প্রতি লিটারে ৯৫.৭২ টাকা।

পেট্রোলের দাম উর্ধ্বমুখি :

পিছিয়ে নেই কলকাতাও। ক্রমাগত মূল্যবৃদ্ধির জেরে পেট্রোলের দাম সেঞ্চুরির দিকে এগোচ্ছে রাজ্যে। আজ কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ২৬ পয়সা বেড়ে হয়েছে ৯৭ টাকা ৩৮ পয়সা। অন্যদিকে ডিজেলের নতুন দাম হয়েছে ৯১ টাকা ৮ পয়সা। দেশে বেড়ে চলা জ্বালানির দাম প্রসঙ্গে, কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সম্প্রতি বলেছেন, “মানছি জ্বালানির দামবৃদ্ধিতে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। কিন্তু একবছরে ৩৫ হাজার কোটি টাকা খরচ করা হয়েছে করোনার ভ্যাকসিনের জন্য। এই কঠিন পরিস্থিতিতে কল্যাণমূলক প্রকল্পের জন্য আমরা অর্থ সঞ্চয় করছি।” এদিকে, মহামারীর আবহে কর্মহীন হয়ে পড়েছেন বহু মানুষ। এই অবস্থায় পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ায় তার প্রভাব পড়েছে মধ্যবিত্তদের ঘরে। এই পরিস্থিতিতে জ্বালানির মূল্যবৃদ্ধি ঘিরে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরাও। 

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago