Corona Update

Omicron: দেশে হু হু করে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা! রাজ্যে আক্রান্ত সাড়ে পাঁচশো’র উপরেই

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ২৫ ডিসেম্বর:দেশজুড়ে ক্রমশ চোখ রাঙাচ্ছে করোনার নয়া স্ট্রেন ওমিক্রন। প্রতিদিনই হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সবচেয়ে বেশি সংক্রমণ হচ্ছে মহারাষ্ট্রে। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর সূত্রে সমস্ত রাজ্যকে সতর্কবার্তা পাঠানো হলেও কিছুতেই কমছে না সংক্রমণ! সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪১৫ জন ওমিক্রন আক্রান্ত হয়েছেন। আর এই সংখ্যাই এখন চিন্তা বাড়াচ্ছে বিশেষজ্ঞদের। পাশাপাশি, দেশের দৈনিক করোনা পরিসংখ্যানও রয়েছে সাত হাজারের উপরেই। শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ৭ হাজার ১৮৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। পাশাপাশি, গত একদিনে দেশে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৩৮৭ জন। আপাতত, দেশে করোনায় অ্যাকটিভ রোগীর সংখ্যা ৭৭ হাজার ৩২ জন। গত একদিনে দেশে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ২৭৬ জন। এখনও পর্যন্ত দেশে ১৪১ কোটিরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে।

দেশের করোনা বুলেটিন :

পাশাপাশি, রাজ্যেও আক্রান্তের সংখ্যা রয়েছে সাড়ে পাঁচশো’র উপরেই! উৎসবের মরশুম এবং নতুন বছরের আবহে এরূপ সংক্রমণের হারে চিন্তিত রাজ্যবাসীও! স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৫৫২ জন। পাশাপাশি, গত একদিনে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৪ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনার জেরে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৭১১ জন। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ৩০ হাজার ৮২। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৫৩৬ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৪৫৮ জন। গত একদিনে মোট ৩২ হাজার ৩৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। এদিকে, জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন মাত্র ৬ জন!

রাজ্যের করোনা বুলেটিন :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago